কোরবানি ঈদের মাংসে গলায় আটকে দুই জেলায় ২ জনের মৃত্যু
ঈদুল আজহার প্রথম দিন কোরবানির রান্না মাংস খেতে গিয়ে দুই জেলায় দুইজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাগুলো ঘটে চুয়াডাঙ্গা ও জামালপুর জেলায় বৃহস্পতিবার (২৮ মে) সকাল ও বিকেলে।চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর এলাকায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আঁখি আক্তার পরিবারের সঙ্গে খাবার খাওয়ার সময় গলায় মাংস আটকে মারা যায়। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়।অন্যদিকে জামালপুরের ইসলামপুর উপজেলার নয়াপাড়া এলাকায় ১৪ বছর বয়সী কিশোর মো. ইয়াসিন পরিবারের সঙ্গে কোরবানির মাংস খাওয়ার সময় একইভাবে গলায় মাংস আটকে শ্বাসকষ্টে মারা যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।চিকিৎসকরা জানিয়েছেন, এ ধরনের ঘটনায় দ্রুত প্রাথমিক পদক্ষেপ না নিতে পারলে জীবনহানির ঝুঁকি থাকে।