সোমবার, ২০ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বড় পর্দায় খেলা দেখার আয়োজন।

কোটালীপাড়ায় আর্জেন্টিনা সমর্থকদের বিশাল আয়োজন, হাজারো মানুষের ভোজ

ছবি : চেকপোস্ট

বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে ঘিরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার পাশাপাশি গরু জবাই করে হাজারো মানুষের জন্য ভোজের আয়োজন করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) উপজেলার কুশলা ইউনিয়নের পবনাপাড় গ্রামে কেএম চাঁদ মিয়া পাবলিক লাইব্রেরি অ্যান্ড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। সকাল থেকেই পবনাপাড়সহ আশপাশের বিভিন্ন এলাকার আর্জেন্টিনা সমর্থকেরা ক্লাব প্রাঙ্গণে জড়ো হয়ে উৎসবের আমেজে অংশ নেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালের ধারাবাহিকতায় এবারও প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে একটি গরু কেনা হয়েছে। সমর্থকদের পাশাপাশি এতিম ও অসহায় মানুষের জন্যও খাবারের ব্যবস্থা রাখা হয়েছে।

এদিকে উপজেলার কান্দি ইউনিয়নেও আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে ব্যাপক আয়োজন করা হয়েছে। সেখানে প্রায় ১২টি স্থানে প্রায় ৮ হাজার মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। বড় পর্দায় ফাইনাল ম্যাচ উপভোগের পাশাপাশি দর্শকদের আপ্যায়নের ব্যবস্থাও রাখা হয়েছে।

শুধু ক্লাব বা সংগঠনের উদ্যোগেই নয়, কোটালীপাড়ার বিভিন্ন এলাকায় অনেক পরিবার নিজ নিজ বাড়িতেও বিশেষ খাবারের আয়োজন করেছে। সব মিলিয়ে পুরো উপজেলাজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসবের আবহ বিরাজ করছে।

সমর্থকদের প্রত্যাশা, প্রিয় দল ফাইনালে জয় তুলে নিয়ে শিরোপা জিতবে এবং সেই আনন্দ সবাই একসঙ্গে উদযাপন করবেন।

#কোটালীপাড়া #আর্জেন্টিনা #বিশ্বকাপ_ফাইনাল

চেকপোস্ট

সোমবার, ২০ জুলাই ২০২৬

কোটালীপাড়ায় আর্জেন্টিনা সমর্থকদের বিশাল আয়োজন, হাজারো মানুষের ভোজ

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে ঘিরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার পাশাপাশি গরু জবাই করে হাজারো মানুষের জন্য ভোজের আয়োজন করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) উপজেলার কুশলা ইউনিয়নের পবনাপাড় গ্রামে কেএম চাঁদ মিয়া পাবলিক লাইব্রেরি অ্যান্ড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। সকাল থেকেই পবনাপাড়সহ আশপাশের বিভিন্ন এলাকার আর্জেন্টিনা সমর্থকেরা ক্লাব প্রাঙ্গণে জড়ো হয়ে উৎসবের আমেজে অংশ নেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালের ধারাবাহিকতায় এবারও প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে একটি গরু কেনা হয়েছে। সমর্থকদের পাশাপাশি এতিম ও অসহায় মানুষের জন্যও খাবারের ব্যবস্থা রাখা হয়েছে।

এদিকে উপজেলার কান্দি ইউনিয়নেও আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে ব্যাপক আয়োজন করা হয়েছে। সেখানে প্রায় ১২টি স্থানে প্রায় ৮ হাজার মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। বড় পর্দায় ফাইনাল ম্যাচ উপভোগের পাশাপাশি দর্শকদের আপ্যায়নের ব্যবস্থাও রাখা হয়েছে।

শুধু ক্লাব বা সংগঠনের উদ্যোগেই নয়, কোটালীপাড়ার বিভিন্ন এলাকায় অনেক পরিবার নিজ নিজ বাড়িতেও বিশেষ খাবারের আয়োজন করেছে। সব মিলিয়ে পুরো উপজেলাজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসবের আবহ বিরাজ করছে।

সমর্থকদের প্রত্যাশা, প্রিয় দল ফাইনালে জয় তুলে নিয়ে শিরোপা জিতবে এবং সেই আনন্দ সবাই একসঙ্গে উদযাপন করবেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত