বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

নাগেশ্বরীর বাসিন্দা বলে তথ্য

কুড়িগ্রাম হাসপাতালে যুবকের মৃত্যু, খোঁজ নেই পরিবারের

ছবি: চেকপোস্ট

কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিউল ৩০ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত তার কোনো স্বজন বা ওয়ারিশের সন্ধান পাওয়া যায়নি। পরে তাকে বেওয়ারিশ হিসেবে ঘোষণা করে মরদেহ হাসপাতালের হিমাগারে সংরক্ষণ করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ভর্তি টিকিট অনুযায়ী রবিউলের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায়। তার পিতার নাম ইসমাইল। গত ২২ এপ্রিল ২০২৬ হৃদরোগজনিত সমস্যায় তিনি হাসপাতালে ভর্তি হন।

চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে হাসপাতাল কর্তৃপক্ষ স্বজনদের খোঁজ শুরু করে। কিন্তু এখন পর্যন্ত তার পরিবারের কোনো সদস্যের সন্ধান মেলেনি।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা জানান, পরিচয় শনাক্ত করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের চেষ্টা অব্যাহত রয়েছে।

এদিকে, কেউ যদি মৃত রবিউলকে চিনে থাকেন বা তার পরিবারের কোনো তথ্য জানেন, তাহলে দ্রুত কুড়িগ্রাম সদর হাসপাতালে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

#কুড়িগ্রাম_খবর #বেওয়ারিশ #মানবিকআহ্বান

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

কুড়িগ্রাম হাসপাতালে যুবকের মৃত্যু, খোঁজ নেই পরিবারের

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিউল ৩০ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত তার কোনো স্বজন বা ওয়ারিশের সন্ধান পাওয়া যায়নি। পরে তাকে বেওয়ারিশ হিসেবে ঘোষণা করে মরদেহ হাসপাতালের হিমাগারে সংরক্ষণ করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ভর্তি টিকিট অনুযায়ী রবিউলের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায়। তার পিতার নাম ইসমাইল। গত ২২ এপ্রিল ২০২৬ হৃদরোগজনিত সমস্যায় তিনি হাসপাতালে ভর্তি হন।

চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে হাসপাতাল কর্তৃপক্ষ স্বজনদের খোঁজ শুরু করে। কিন্তু এখন পর্যন্ত তার পরিবারের কোনো সদস্যের সন্ধান মেলেনি।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা জানান, পরিচয় শনাক্ত করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের চেষ্টা অব্যাহত রয়েছে।

এদিকে, কেউ যদি মৃত রবিউলকে চিনে থাকেন বা তার পরিবারের কোনো তথ্য জানেন, তাহলে দ্রুত কুড়িগ্রাম সদর হাসপাতালে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত