বুধবার, ১৩ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

জিম্মি কৃষক ও ব্যবসায়ীরা

কুড়িগ্রামের হাটবাজারে ইজারাদার সিন্ডিকেটের দৌরাত্ম্য

হাটবাজারগুলোতে ইজারাদারদের বিরুদ্ধে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে। ছবি: চেকপোস্ট

কুড়িগ্রাম জেলার ঐতিহ্যবাহী হাটবাজারগুলোতে ইজারাদারদের বিরুদ্ধে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে। এতে কৃষক, ব্যবসায়ী ও সাধারণ বিক্রেতারা চরম দুর্ভোগে পড়েছেন বলে জানা গেছে।

বিশেষ করে আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে পশুর হাটগুলোতে এই অনিয়ম আরও বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

কুড়িগ্রামের চিলমারী উপজেলার জোড়গাছ হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে স্থানীয় ব্যবসায়ীদের পক্ষে মো. আমজাদ হোসেন উপজেলা প্রশাসনে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগে বলা হয়, সরকারি নীতিমালা অনুযায়ী নির্ধারিত টোলের বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। পশু বিক্রির ক্ষেত্রে প্রতি পশুতে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে বলে দাবি করা হয়েছে। কৃষিপণ্যের ক্ষেত্রেও নির্ধারিত হার ছাড়িয়ে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, একই হাটে ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষ থেকেই টাকা আদায় করা হচ্ছে, যা নিয়মবহির্ভূত।

এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ীরা জানান, শুধু জোড়গাছ নয়, যাত্রাপুরসহ জেলার প্রায় সব হাটেই একই ধরনের পরিস্থিতি বিরাজ করছে। উচ্চ দর দিয়ে হাট ইজারা দেওয়ার কারণে ইজারাদাররা অতিরিক্ত টাকা আদায়ে চাপ সৃষ্টি করছে।

তাদের মতে, একটি অসাধু সিন্ডিকেট দীর্ঘদিন ধরে হাটবাজার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে, যা কৃষি অর্থনীতি ও স্থানীয় বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলছে।

এদিকে এলাকাবাসী প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন। তাদের দাবির মধ্যে রয়েছে নির্ধারিত টোল চার্ট প্রদর্শন, মাইকিং করে সচেতনতা, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ।

অভিযোগের অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও, জেলা প্রশাসক ডিসি, ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। এখন প্রশাসনের পদক্ষেপের অপেক্ষায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

#কুড়িগ্রাম_সংবাদ #হাটবাজার #টোলঅনিয়ম

চেকপোস্ট

বুধবার, ১৩ মে ২০২৬

কুড়িগ্রামের হাটবাজারে ইজারাদার সিন্ডিকেটের দৌরাত্ম্য

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত