শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় বক্তব্য দেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান। চাঁদপুর সফরের পথে এ পথসভায় অংশ নেন তিনি।
সভা চলাকালে সমাবেশস্থল থেকে হঠাৎ করে নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন কুমিল্লা বিভাগ চাই, কুমিল্লা বিভাগ চাই। এ সময় জনতার দাবি শুনে মঞ্চ থেকে তারেক রহমান বলেন, ঠিক আছে। সবাই যদি এই দাবির সঙ্গে একমত হন, তাহলে বাস্তবায়ন হবে।
তিনি আরও বলেন, দেশকে পুনর্গঠন করতে হবে এবং সবার আগে দেশ, দেশটা সবার। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির ভিত্তিতেই রাজনৈতিক কর্মসূচি এগিয়ে নেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সকাল থেকেই কুমিল্লার বরুড়া এলাকায় বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। অল্প সময়ের মধ্যেই লক্ষ্মীপুর বাজার মাঠ হাজারো মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়।
এদিন বেলা সোয়া ১১টার দিকে তিনি মঞ্চে ওঠেন এবং নেতাকর্মীদের শুভেচ্ছার জবাবে হাত নেড়ে অভিবাদন জানান।
সফরসূচি অনুযায়ী, বরুড়া পথসভা শেষে দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন এবং পরে চাঁদপুর সদর উপজেলার একটি খাল পুনঃখনন কার্যক্রমের সূচনায় অংশ নেওয়ার কথা রয়েছে।
স্থানীয় রাজনৈতিক প্রেক্ষাপটে এই সফরকে কেন্দ্র করে কুমিল্লা অঞ্চলে ব্যাপক জনউচ্ছ্বাস ও রাজনৈতিক আলোচনা তৈরি হয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬