গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা-এ ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দ্রুততম সময়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ৯ মে রাত সাড়ে ১১টায় কাশিয়ানী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের মাত্র ৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত মোরসালিন শেখ ওরফে রাজু ২০কে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু গোপালগঞ্জ সদর এলাকার বাসিন্দা। গত ৩ মে সে খালার বাড়িতে বেড়াতে আসে। পরে প্রতিবেশী রাজু তাকে প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর শিশুটি গুরুতর অসুস্থ অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল-এ ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনা জানার পর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক পিপিএম-এর নির্দেশনায় সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান পরিচালনা করে। প্রযুক্তির সহায়তায় জানা যায়, আসামি পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে কেরানীগঞ্জে অবস্থান করছে।
পরে রাত ৩টা ১৫ মিনিটে সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়।
কাশিয়ানী থানা পুলিশ জানিয়েছে, এ ধরনের জঘন্য অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং দ্রুত চার্জশিট দাখিলের প্রক্রিয়া চলছে।

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬