রোববার, ২১ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

কারবালা ত্যাগ ও ন্যায়ের অনন্য দৃষ্টান্ত

কারবালা স্মরণে চট্টগ্রামে বিটিপির বিশেষ মাহফিল, দরবার নেতাদের অংশগ্রহণ

ছবি : চেকপোস্ট

চট্টগ্রামে অরাজনৈতিক তরিকতপন্থি সংগঠন বাংলাদেশ তরিকত পরিষদ (বিটিপি)-এর অঙ্গ সংগঠন তরিকত যুব পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন ২০২৬) সন্ধ্যা ৬টায় দৈনিক আজাদী মিলনায়তনে পবিত্র কারবালার স্মরণে এই মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরিকত পরিষদ (বিটিপি)-এর প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন হযরতুল আল্লামা সুফি সৈয়দ জাফর ছাদেক শাহ (মা.)। তিনি বলেন, আহলে বাইত ও খোলাফায়ে রাশেদিনের যুগে বাইতুল মাল ব্যবস্থাপনায় কোনো অপব্যবহারের নজির ছিল না, যা পরবর্তী সময়ে ঐতিহাসিকভাবে পরিবর্তিত হয়।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মুহাম্মদী কাফেলা ঐক্য পরিষদের প্রধান খাদেম এ. আর. এম. কামরুল ইসলাম। তিনি কারবালার ঘটনাকে ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় ত্যাগের সর্বোচ্চ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।

সভাপতিত্ব করেন তরিকত যুব পরিষদ চট্টগ্রাম জেলা সহ-সভাপতি মাওলানা সৈয়দ মিনহাজুল আবেদীন রিফাত আল আজহারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম দোভাষ, পীরে তরিকত সৈয়দ গোলাম মুহাম্মদ আবেদ শাহ চিশতি, কেন্দ্রীয় যুব আহ্বায়ক সৈয়দ ছরোয়ার আলম (শাহ মিডু), অ্যাডভোকেট মীর মোহাম্মদ ফেরদৌস আলম সেলিমসহ আরও অনেকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম দরবার শরীফের শাহজাদা সৈয়দ মোহাম্মদ সাইফুল আলম নাইডু। এতে আরও বক্তব্য রাখেন বিভিন্ন দরবার শরীফের প্রতিনিধিবৃন্দ, আলেম-ওলামা, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

বক্তারা বলেন, কারবালার শিক্ষা হলো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম, যা মানব ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

#চট্টগ্রাম #কারবালা_মাহফিল #বিটিপি

চেকপোস্ট

রোববার, ২১ জুন ২০২৬

কারবালা স্মরণে চট্টগ্রামে বিটিপির বিশেষ মাহফিল, দরবার নেতাদের অংশগ্রহণ

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

চট্টগ্রামে অরাজনৈতিক তরিকতপন্থি সংগঠন বাংলাদেশ তরিকত পরিষদ (বিটিপি)-এর অঙ্গ সংগঠন তরিকত যুব পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন ২০২৬) সন্ধ্যা ৬টায় দৈনিক আজাদী মিলনায়তনে পবিত্র কারবালার স্মরণে এই মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরিকত পরিষদ (বিটিপি)-এর প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন হযরতুল আল্লামা সুফি সৈয়দ জাফর ছাদেক শাহ (মা.)। তিনি বলেন, আহলে বাইত ও খোলাফায়ে রাশেদিনের যুগে বাইতুল মাল ব্যবস্থাপনায় কোনো অপব্যবহারের নজির ছিল না, যা পরবর্তী সময়ে ঐতিহাসিকভাবে পরিবর্তিত হয়।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মুহাম্মদী কাফেলা ঐক্য পরিষদের প্রধান খাদেম এ. আর. এম. কামরুল ইসলাম। তিনি কারবালার ঘটনাকে ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় ত্যাগের সর্বোচ্চ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।

সভাপতিত্ব করেন তরিকত যুব পরিষদ চট্টগ্রাম জেলা সহ-সভাপতি মাওলানা সৈয়দ মিনহাজুল আবেদীন রিফাত আল আজহারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম দোভাষ, পীরে তরিকত সৈয়দ গোলাম মুহাম্মদ আবেদ শাহ চিশতি, কেন্দ্রীয় যুব আহ্বায়ক সৈয়দ ছরোয়ার আলম (শাহ মিডু), অ্যাডভোকেট মীর মোহাম্মদ ফেরদৌস আলম সেলিমসহ আরও অনেকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম দরবার শরীফের শাহজাদা সৈয়দ মোহাম্মদ সাইফুল আলম নাইডু। এতে আরও বক্তব্য রাখেন বিভিন্ন দরবার শরীফের প্রতিনিধিবৃন্দ, আলেম-ওলামা, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

বক্তারা বলেন, কারবালার শিক্ষা হলো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম, যা মানব ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত