মঙ্গলবার, ১২ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

প্রথম মন্ত্রিসভাতেই বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী

কাঁটাতার সীমান্ত ৪৫ দিনের আল্টিমেটাম দিলেন শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছবি: চেকপোস্ট

মন্ত্রিসভার প্রথম বৈঠকেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন পশ্চিমবঙ্গের নবাগত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানোর উদ্যোগ হিসেবে প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বিএসএফের হাতে তুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার ১১ মে দুপুর ১২টায় নবান্নে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তিনি। বৈঠক শেষে জানান, সীমান্ত নিরাপত্তা জোরদারে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং জমি হস্তান্তরের কাজ নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করা হবে।

তিনি আরও বলেন, সীমান্তে কাঁটাতার বসানোর জন্য প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বিএসএফের হাতে তুলে দেবে পশ্চিমবঙ্গ সরকার। এ বিষয়ে ভূমি ও রাজস্ব বিভাগ এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, রাজ্যের জনবিন্যাস পরিবর্তনের প্রসঙ্গ তুলে তিনি সীমান্ত নিরাপত্তা জোরদারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিএসএফের সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়েছে।

এর আগে কেন্দ্রীয় সরকার একাধিকবার সীমান্তে জমি না দেওয়ার বিষয়ে রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করেছিল। এবার নতুন প্রশাসনের প্রথম বৈঠকেই বড় পদক্ষেপ নেওয়ায় বিষয়টি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

শপথ গ্রহণের পর থেকেই পশ্চিমবঙ্গকে নতুনভাবে গড়ার ঘোষণা দেন শুভেন্দু অধিকারী। এই সিদ্ধান্তকে ঘিরে সীমান্ত এলাকায় নিরাপত্তা প্রস্তুতিও জোরদার করা হয়েছে বলে প্রশাসনিক সূত্র জানিয়েছে।

#শুভেন্দু_অধিকারী #সীমান্ত_খবর #বাংলাদেশ_ভারত_সীমান্ত

চেকপোস্ট

মঙ্গলবার, ১২ মে ২০২৬

কাঁটাতার সীমান্ত ৪৫ দিনের আল্টিমেটাম দিলেন শুভেন্দু অধিকারী

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

মন্ত্রিসভার প্রথম বৈঠকেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন পশ্চিমবঙ্গের নবাগত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানোর উদ্যোগ হিসেবে প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বিএসএফের হাতে তুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার ১১ মে দুপুর ১২টায় নবান্নে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তিনি। বৈঠক শেষে জানান, সীমান্ত নিরাপত্তা জোরদারে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং জমি হস্তান্তরের কাজ নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করা হবে।

তিনি আরও বলেন, সীমান্তে কাঁটাতার বসানোর জন্য প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বিএসএফের হাতে তুলে দেবে পশ্চিমবঙ্গ সরকার। এ বিষয়ে ভূমি ও রাজস্ব বিভাগ এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, রাজ্যের জনবিন্যাস পরিবর্তনের প্রসঙ্গ তুলে তিনি সীমান্ত নিরাপত্তা জোরদারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিএসএফের সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়েছে।

এর আগে কেন্দ্রীয় সরকার একাধিকবার সীমান্তে জমি না দেওয়ার বিষয়ে রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করেছিল। এবার নতুন প্রশাসনের প্রথম বৈঠকেই বড় পদক্ষেপ নেওয়ায় বিষয়টি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

শপথ গ্রহণের পর থেকেই পশ্চিমবঙ্গকে নতুনভাবে গড়ার ঘোষণা দেন শুভেন্দু অধিকারী। এই সিদ্ধান্তকে ঘিরে সীমান্ত এলাকায় নিরাপত্তা প্রস্তুতিও জোরদার করা হয়েছে বলে প্রশাসনিক সূত্র জানিয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত