সোমবার, ২০ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

থানায় চলছে জিজ্ঞাসাবাদ

কমিটি অনুমোদনের পরদিনই ছাত্রলীগ নেতা নওশাদ বিশ্বাস নবাব গ্রেপ্তার

নওশাদ বিশ্বাস নবাব। ছবি : চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের জেলা কমিটির সহ-সভাপতি নওশাদ বিশ্বাস নবাবকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) দুপুরে রহনপুর পৌর এলাকার বিশ্বাসপাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নওশাদ বিশ্বাস নবাব (২২) রহনপুর পৌর এলাকার বিশ্বাসপাড়ার বাসিন্দা এবং সিরাজুল বিশ্বাসের ছেলে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, নওশাদের বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৭ জুলাই কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি কেন্দ্রীয়ভাবে অনুমোদন দেওয়া হয়। পরে সংগঠনের ফেসবুক পেজে প্রকাশিত ওই কমিটির তালিকায় সহ-সভাপতি হিসেবে নওশাদ বিশ্বাস নবাবের নাম অন্তর্ভুক্ত ছিল। কমিটি অনুমোদনের পরদিনই তাকে গ্রেপ্তার করা হয়।

#চাঁপাইনবাবগঞ্জ #ছাত্রলীগ #গোমস্তাপুর

চেকপোস্ট

সোমবার, ২০ জুলাই ২০২৬

কমিটি অনুমোদনের পরদিনই ছাত্রলীগ নেতা নওশাদ বিশ্বাস নবাব গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের জেলা কমিটির সহ-সভাপতি নওশাদ বিশ্বাস নবাবকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) দুপুরে রহনপুর পৌর এলাকার বিশ্বাসপাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নওশাদ বিশ্বাস নবাব (২২) রহনপুর পৌর এলাকার বিশ্বাসপাড়ার বাসিন্দা এবং সিরাজুল বিশ্বাসের ছেলে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, নওশাদের বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৭ জুলাই কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি কেন্দ্রীয়ভাবে অনুমোদন দেওয়া হয়। পরে সংগঠনের ফেসবুক পেজে প্রকাশিত ওই কমিটির তালিকায় সহ-সভাপতি হিসেবে নওশাদ বিশ্বাস নবাবের নাম অন্তর্ভুক্ত ছিল। কমিটি অনুমোদনের পরদিনই তাকে গ্রেপ্তার করা হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত