লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ক্রয়কৃত জমি পরিমাপ করতে গিয়ে হামলা ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন মোহাম্মদ সফিকুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধ। এ ঘটনায় তিনি বাদী হয়ে কমলনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা সফিকুল ইসলাম ২০০৫ সালের ২ মার্চ একই এলাকার মমিন উল্যাহ ও তরিক উল্যাহর কাছ থেকে সাফ কবলা দলিলের মাধ্যমে ৪ শতক জমি ক্রয় করেন। জমি রেজিস্ট্রির পর তা বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও দীর্ঘদিন ধরে বিষয়টি ঝুলে থাকে।
ভুক্তভোগীর দাবি, গত আওয়ামী লীগ সরকারের আমলে অভিযুক্ত রাসেল রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার ক্রয়কৃত জমির একটি অংশ জোরপূর্বক দখল করে মাটি ভরাট করেন। পরে তিনি নিজের নামে নামজারি সম্পন্ন করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিষয়টির সমাধানের উদ্যোগ নেন।
গত ১৭ জুন সকালে সরকারি আমিন দিয়ে জমি পরিমাপের সময় অভিযুক্তরা বাধা দেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় সফিকুল ইসলামকে গালিগালাজ, মারধরের চেষ্টা এবং খুন-জখমের হুমকি দেওয়া হয় বলে তিনি অভিযোগে উল্লেখ করেন।
সফিকুল ইসলাম বলেন, আমি টাকা দিয়ে জমি কিনেও প্রায় ২১ বছর ধরে ভোগদখল করতে পারছি না। এখন আমিন দিয়ে জমি মাপতে গেলেও আমাকে জানমালের হুমকি দেওয়া হচ্ছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার ও আমার জমি বুঝে পাওয়ার দাবি জানাচ্ছি।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তাদের আশঙ্কা, দ্রুত সমাধান না হলে যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।
কমলনগর থানা পুলিশ জানিয়েছে, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬