কমলগঞ্জে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (SfELP) কর্মসূচির আওতায় স্বপ্নসারথিদের জন্য হাঁস-মুরগি পালন বিষয়ক একদিনের আয়বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৩ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে মোট ২৯ জন স্বপ্নসারথি অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধি এবং হাঁস-মুরগি পালনকে একটি লাভজনক ও টেকসই আয়ের উৎস হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দিকনির্দেশনা প্রদান করা।
প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কারিমা তাসনিম এবং ব্র্যাকের SfELP কর্মসূচির মৌলভীবাজার জেলার ব্যবস্থাপক দেলোয়ার হোসেন।
প্রশিক্ষণে হাঁস ও মুরগি পালনের আধুনিক পদ্ধতি, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও চিকিৎসা, খামার ব্যবস্থাপনা এবং ক্ষুদ্র খামারকে উদ্যোক্তা পর্যায়ে উন্নীত করার বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, সঠিক পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে হাঁস-মুরগি পালন গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রশিক্ষণের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ আব্দুল আউয়াল (অফিসার, SfELP) এবং সহযোগিতা করেন লুবনা চৌধুরী (সিও, SfELP), কমলগঞ্জ।
অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন যে, প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে তারা নিজেদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটাতে সক্ষম হবেন।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬