চরভদ্রাসনে খাল খননের উদ্বোধন, কৃষিতে আসছে নতুন গতি
দেশ গড়ার লক্ষ্য ও মানুষের কল্যাণে দেশব্যাপী খাল খনন, পুনঃখনন ও সংস্কার কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় একটি গুরুত্বপূর্ণ উদ্যোগের শুভ সূচনা হয়েছে।চর হাজীগঞ্জে পদ্মা নদী সংলগ্ন গুড় বাজারের পশ্চিম পাশ থেকে ভুবেনশ্বর নদীর রোকমানের বাড়ি পর্যন্ত খাল খনন কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।তিনি বলেন, এই খাল শুধুমাত্র পানির প্রবাহ নিশ্চিত করবে না, বরং কৃষকদের জন্য স্বস্তি বয়ে আনবে, জনজীবনে গতি বাড়াবে এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন প্রাণশক্তি যোগ করবে।
তিনি আরও জানান, উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে এবং মানুষের পাশে থেকে কাজ করাই তাদের অঙ্গীকার।