সোমবার, ০৮ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

১৩-১৪ জুন দুই দিনের সফরে থাকছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে তারেক রহমান, উদ্বোধন করবেন ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

আগামী ১৩ ও ১৪ জুন দুই দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সফরকালে তিনি সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন, নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন, পেকুয়া পৌরসভার কার্যক্রম উদ্বোধন এবং বিভিন্ন উন্নয়নমূলক ও জনসম্পৃক্ত কর্মসূচিতে অংশ নেবেন।

সরকার প্রকাশিত সম্ভাব্য সূচি অনুযায়ী, ১৩ জুন রাত ৮টায় আকাশপথে কক্সবাজার পৌঁছে সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন প্রধানমন্ত্রী।

১৪ জুন সকালে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলী-মাছুয়াখালী এলাকায় খাল খনন কাজের উদ্বোধনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করবেন। পরে চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন এবং পার্কের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন।

এরপর পেকুয়ায় জুলাই আন্দোলনের শহীদ মোহাম্মদ ওয়াসিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। একই দিনে নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং পেকুয়া পৌরসভার কার্যক্রম উদ্বোধনেও অংশ নেবেন।

বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনাল এলাকায় আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের শেষদিকে কক্সবাজার মেরিন ড্রাইভ ও সমুদ্রসৈকত পরিদর্শনের পাশাপাশি স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ইতোমধ্যে বিভিন্ন অনুষ্ঠানস্থল পরিদর্শন করে প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দ্বাদশ জাতীয় নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হবে তারেক রহমানের প্রথম কক্সবাজার সফর, যা ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

#তারেক_রহমান #কক্সবাজার_সফর #২৫কোটি_বৃক্ষরোপণ

চেকপোস্ট

সোমবার, ০৮ জুন ২০২৬

কক্সবাজারে তারেক রহমান, উদ্বোধন করবেন ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

আগামী ১৩ ও ১৪ জুন দুই দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সফরকালে তিনি সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন, নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন, পেকুয়া পৌরসভার কার্যক্রম উদ্বোধন এবং বিভিন্ন উন্নয়নমূলক ও জনসম্পৃক্ত কর্মসূচিতে অংশ নেবেন।

সরকার প্রকাশিত সম্ভাব্য সূচি অনুযায়ী, ১৩ জুন রাত ৮টায় আকাশপথে কক্সবাজার পৌঁছে সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন প্রধানমন্ত্রী।

১৪ জুন সকালে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলী-মাছুয়াখালী এলাকায় খাল খনন কাজের উদ্বোধনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করবেন। পরে চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন এবং পার্কের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন।

এরপর পেকুয়ায় জুলাই আন্দোলনের শহীদ মোহাম্মদ ওয়াসিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। একই দিনে নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং পেকুয়া পৌরসভার কার্যক্রম উদ্বোধনেও অংশ নেবেন।

বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনাল এলাকায় আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের শেষদিকে কক্সবাজার মেরিন ড্রাইভ ও সমুদ্রসৈকত পরিদর্শনের পাশাপাশি স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ইতোমধ্যে বিভিন্ন অনুষ্ঠানস্থল পরিদর্শন করে প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দ্বাদশ জাতীয় নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হবে তারেক রহমানের প্রথম কক্সবাজার সফর, যা ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত