শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক, ছাড় দেওয়া হবে না: হুইপ বকুল

ছবি: চেকপোস্ট

খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল বলেছেন, এলাকার শান্তি বিনষ্টকারী যে-ই হোক, যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে নগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিমপাড়া এলাকায় পশ্চিমপাড়া সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে গরিব ও অসহায় মানুষের মধ্যে মশারি ও মশা নিধন যন্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ বকুল বলেন, জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে যা যা প্রয়োজন, তা করা হবে। প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের অন্যতম প্রধান বিষয় উল্লেখ করে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ শক্তি দিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

তিনি বলেন, “আমরা শান্তিতে বাড়িতে ঘুমাতে চাই। জনগণের শান্তিতে ঘুমানোর জন্য কী কী ব্যবস্থা নেওয়া দরকার, তা আইনশৃঙ্খলা বাহিনীকে নিশ্চিত করতে হবে। এটি তাদের দায়িত্ব।”

আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সমস্যা থাকলে তা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর আহ্বান জানিয়ে হুইপ বলেন, জনগণও প্রয়োজনীয় সহযোগিতা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পাশে থাকবে। তবে দায়িত্ব পালনে অবহেলার কারণে এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হলে সংশ্লিষ্টদের তার দায় নিতে হবে।

দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতে সন্ত্রাস ও বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ব্যক্তিদের কেউ কেউ বিভিন্ন কৌশলে রাজনৈতিক দলে প্রবেশের চেষ্টা করছে। নেতাকর্মীদের এ বিষয়ে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে। কোনো দুষ্কৃতকারীকে কেউ প্রশ্রয় দিলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম মুর্শিদ কামাল ও সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিমপাড়া সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা আব্দুস সাত্তার মোল্যা। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে হুইপ বকুল ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে গরিব ও অসহায় মানুষের মধ্যে মশারি ও মশা নিধন যন্ত্র বিতরণ করেন। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সমস্যা ও উন্নয়ন নিয়েও আলোচনা হয়। এ সময় এলাকাবাসীর পক্ষ থেকে রাস্তাঘাটের উন্নয়ন, খেলার মাঠ সংরক্ষণ ও মসজিদের উন্নয়নসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

চেকপোস্ট

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক, ছাড় দেওয়া হবে না: হুইপ বকুল

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত