শুক্রবার, ১২ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ইউএনও সৈয়দ মুরাদ ইসলামের উদ্বোধনে

উপজেলা পর্যায়ে বিজ্ঞান প্রজেক্ট শোকেসিংয়ে লাখাইয়ে সেরা ৩ প্রতিষ্ঠানকে পুরস্কার

ছবি : চেকপোস্ট

হবিগঞ্জের লাখাইয়ে উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকগণের অংশগ্রহণে স্টার্টআপ, বিজ্ঞান প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামের উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) দুপুর ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের একাডেমিক সুপারভাইজার জান্নাতুন নাহার লিজা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুল আজম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারিয়া আলম এবং মুড়িয়াউক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন।

উদ্বোধনী পর্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ বাহার উদ্দিন এবং পবিত্র গীতা পাঠ করেন তেঘরিয়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জগন্নাথ কুমার দাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুড়িয়াউক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন।

বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী পর্বে অতিথিরা বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি এবং উদ্ভাবনী চিন্তাধারাকে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও একটি সরকারি কলেজসহ মোট ৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের নিজস্ব উদ্ভাবিত বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রজেক্ট প্রদর্শন করেন।

প্রদর্শনীতে কালাউক উচ্চ বিদ্যালয় প্রথম, তেঘরিয়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় দ্বিতীয় এবং মোড়াকরি উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে।

বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন ইউএনও সৈয়দ মুরাদ ইসলামসহ অতিথিবৃন্দ।

বক্তারা আরও বলেন, বিজ্ঞান শিক্ষার্থী কমে যাওয়ার প্রবণতা রোধে সকল শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে শিক্ষার্থীদের উদ্ভাবনী কাজে আরও সুযোগ-সুবিধা ও সহায়তা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

#লাখাই #বিজ্ঞান_প্রজেক্ট #স্টার্টআপ_ইনোভেশন

চেকপোস্ট

শুক্রবার, ১২ জুন ২০২৬

উপজেলা পর্যায়ে বিজ্ঞান প্রজেক্ট শোকেসিংয়ে লাখাইয়ে সেরা ৩ প্রতিষ্ঠানকে পুরস্কার

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

হবিগঞ্জের লাখাইয়ে উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকগণের অংশগ্রহণে স্টার্টআপ, বিজ্ঞান প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামের উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) দুপুর ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের একাডেমিক সুপারভাইজার জান্নাতুন নাহার লিজা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুল আজম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারিয়া আলম এবং মুড়িয়াউক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন।

উদ্বোধনী পর্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ বাহার উদ্দিন এবং পবিত্র গীতা পাঠ করেন তেঘরিয়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জগন্নাথ কুমার দাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুড়িয়াউক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন।

বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী পর্বে অতিথিরা বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি এবং উদ্ভাবনী চিন্তাধারাকে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও একটি সরকারি কলেজসহ মোট ৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের নিজস্ব উদ্ভাবিত বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রজেক্ট প্রদর্শন করেন।

প্রদর্শনীতে কালাউক উচ্চ বিদ্যালয় প্রথম, তেঘরিয়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় দ্বিতীয় এবং মোড়াকরি উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে।

বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন ইউএনও সৈয়দ মুরাদ ইসলামসহ অতিথিবৃন্দ।

বক্তারা আরও বলেন, বিজ্ঞান শিক্ষার্থী কমে যাওয়ার প্রবণতা রোধে সকল শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে শিক্ষার্থীদের উদ্ভাবনী কাজে আরও সুযোগ-সুবিধা ও সহায়তা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত