বুধবার (৭ অক্টোবর) বিকেলে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কার্যক্রমের আওতায় কৃষি উদ্যোক্তাদের মধ্যে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে হুইপ বকুল বলেন, অনেক সময় অসাধু ব্যবসায়ীরা খাদ্যপণ্যে ক্ষতিকর রাসায়নিক উপকরণ ও কৃত্রিম রং ব্যবহার করেন। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও মানহীন এসব পণ্য বিক্রি যেকোনো মূল্যে বন্ধ করা প্রয়োজন।
তিনি বলেন, কৃষি উদ্যোক্তাদের এগিয়ে নিতে প্রয়োজনীয় প্রশিক্ষণ, ঋণ, বিপণন সহায়তা ও উপকরণ বিতরণের পরিমাণ বাড়াতে হবে। উদ্যোক্তার সংখ্যা যত বাড়বে, দেশের অর্থনীতি তত সমৃদ্ধ হবে। সরকার সবসময় উদ্যোক্তাদের পাশে থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জেলা প্রশাসন ও খুলনা কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক মো. নজরুল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল করিমসহ বিভিন্ন পর্যায়ের কৃষি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উদ্যোক্তাদের উৎপাদিত কৃষিপণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন এবং তাদের মধ্যে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণের বিভিন্ন উপকরণ বিতরণ করেন।

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬