শনিবার, ২৩ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

ডিএনএ রিপোর্টের পর দ্রুত চার্জশিটের প্রস্তুতি

ঈদের পরই রামিসা হত্যা মামলার বিচার শুরু, জানালেন আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবী এলাকায় সাত বছর বয়সী শিক্ষার্থী রামিসা আক্তার হত্যার মামলার বিচার ঈদুল আজহার পর শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (২৩ মে) রাজধানীতে জাতীয় আইনি সহায়তা সেবা সংস্থা বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, মামলায় ডিএনএ পরীক্ষার রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে পাওয়া গেলে ঈদের আগেই চার্জশিট দেওয়া সম্ভব হবে। তবে ন্যায়বিচার নিশ্চিত করতে রিপোর্ট ছাড়া চার্জশিট দেওয়া হবে না, যাতে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ না হয়।

তিনি আরও জানান, বিচারিক আদালতে মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর হাইকোর্টে অনুমোদন প্রক্রিয়া দ্রুত করতে পেপার বুক তৈরির জটিলতা কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে চূড়ান্ত রায় পেতে বিলম্ব না হয়।

এর আগে গত ১৯ মে পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার খণ্ডিত মরদেহ এবং বাথরুম থেকে মাথা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

পরে ঘটনায় জড়িত মূল আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে গ্রেফতার করা হয়। সোহেল আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

#রামিসা_হত্যা #পল্লবী_কেস #আইনমন্ত্রী_বক্তব্য

চেকপোস্ট

শনিবার, ২৩ মে ২০২৬

ঈদের পরই রামিসা হত্যা মামলার বিচার শুরু, জানালেন আইনমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

রাজধানীর পল্লবী এলাকায় সাত বছর বয়সী শিক্ষার্থী রামিসা আক্তার হত্যার মামলার বিচার ঈদুল আজহার পর শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (২৩ মে) রাজধানীতে জাতীয় আইনি সহায়তা সেবা সংস্থা বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, মামলায় ডিএনএ পরীক্ষার রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে পাওয়া গেলে ঈদের আগেই চার্জশিট দেওয়া সম্ভব হবে। তবে ন্যায়বিচার নিশ্চিত করতে রিপোর্ট ছাড়া চার্জশিট দেওয়া হবে না, যাতে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ না হয়।

তিনি আরও জানান, বিচারিক আদালতে মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর হাইকোর্টে অনুমোদন প্রক্রিয়া দ্রুত করতে পেপার বুক তৈরির জটিলতা কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে চূড়ান্ত রায় পেতে বিলম্ব না হয়।

এর আগে গত ১৯ মে পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার খণ্ডিত মরদেহ এবং বাথরুম থেকে মাথা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

পরে ঘটনায় জড়িত মূল আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে গ্রেফতার করা হয়। সোহেল আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত