প্রিন্ট এর তারিখ : ২৩ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬
ঈদের পরই রামিসা হত্যা মামলার বিচার শুরু, জানালেন আইনমন্ত্রী
চেকপোস্ট নিউজ, ||
রাজধানীর পল্লবী এলাকায় সাত বছর বয়সী শিক্ষার্থী রামিসা আক্তার হত্যার মামলার বিচার ঈদুল আজহার পর শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।শনিবার (২৩ মে) রাজধানীতে জাতীয় আইনি সহায়তা সেবা সংস্থা বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।আইনমন্ত্রী বলেন, মামলায় ডিএনএ পরীক্ষার রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে পাওয়া গেলে ঈদের আগেই চার্জশিট দেওয়া সম্ভব হবে। তবে ন্যায়বিচার নিশ্চিত করতে রিপোর্ট ছাড়া চার্জশিট দেওয়া হবে না, যাতে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ না হয়।তিনি আরও জানান, বিচারিক আদালতে মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর হাইকোর্টে অনুমোদন প্রক্রিয়া দ্রুত করতে পেপার বুক তৈরির জটিলতা কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে চূড়ান্ত রায় পেতে বিলম্ব না হয়।এর আগে গত ১৯ মে পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার খণ্ডিত মরদেহ এবং বাথরুম থেকে মাথা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
পরে ঘটনায় জড়িত মূল আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে গ্রেফতার করা হয়। সোহেল আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত