শুক্রবার, ০৫ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

কড়া সমালোচনা

ইরানের ইউরেনিয়াম জব্দের হুঁশিয়ারি ট্রাম্পের, চুক্তি ছাড়াই সম্ভব দাবি

ছবি: চেকপোস্ট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চাইলে যুক্তরাষ্ট্র যেকোনো মুহূর্তে ইরানের মজুত করা সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারে। তবে বর্তমানে এমন পদক্ষেপের প্রয়োজন দেখছেন না বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৪ জুন) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র চাইলে এখনই সেই ইউরেনিয়াম নিজেদের হাতে নিতে সক্ষম এবং ইরান তা ঠেকাতে পারবে না বলেই তার বিশ্বাস।

ট্রাম্পের দাবি, ইরানের পারমাণবিক উপাদানগুলো মাটির নিচে সুরক্ষিত স্থানে রাখা হলেও সেগুলোর ওপর ওয়াশিংটনের নজরদারি অব্যাহত রয়েছে। ফলে পরিস্থিতি সম্পর্কে যুক্তরাষ্ট্র পুরোপুরি অবগত।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে ট্রাম্প দীর্ঘদিন ধরে আশাবাদী অবস্থান দেখিয়ে আসছিলেন। তবে সাম্প্রতিক বক্তব্যে তিনি ইঙ্গিত দিয়েছেন, সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ন্ত্রণে নিতে কোনো চুক্তি অপরিহার্য নয়।

ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা প্রসঙ্গে ট্রাম্প জানান, যেকোনো চুক্তির দুটি প্রধান শর্ত থাকবে-ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না এবং কৌশলগত হরমুজ প্রণালি অবিলম্বে উন্মুক্ত করতে হবে।

এ সময় তিনি ন্যাটো মিত্রদেরও সমালোচনা করেন। তার অভিযোগ, ইরান-সংক্রান্ত চলমান সংকটে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো প্রত্যাশিত ভূমিকা পালন করেনি।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি-র সঙ্গে সম্ভাব্য বৈঠক নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, প্রয়োজন হলে সম্মানজনক পরিবেশে আলোচনায় বসতে তার কোনো আপত্তি নেই।

মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প লেবাননের শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন। তিনি জানান, বেনিয়ামিন নেতানিয়াহু এবং হিজবুল্লাহ-উভয় পক্ষের সঙ্গেই তিনি যোগাযোগ রেখেছেন এবং ইতিবাচক অগ্রগতির আশা করছেন।

#ডোনাল্ড_ট্রাম্প #হরমুজ_প্রণালি #ইরান_পারমাণবিক_ইস্যু

চেকপোস্ট

শুক্রবার, ০৫ জুন ২০২৬

ইরানের ইউরেনিয়াম জব্দের হুঁশিয়ারি ট্রাম্পের, চুক্তি ছাড়াই সম্ভব দাবি

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চাইলে যুক্তরাষ্ট্র যেকোনো মুহূর্তে ইরানের মজুত করা সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারে। তবে বর্তমানে এমন পদক্ষেপের প্রয়োজন দেখছেন না বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৪ জুন) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র চাইলে এখনই সেই ইউরেনিয়াম নিজেদের হাতে নিতে সক্ষম এবং ইরান তা ঠেকাতে পারবে না বলেই তার বিশ্বাস।

ট্রাম্পের দাবি, ইরানের পারমাণবিক উপাদানগুলো মাটির নিচে সুরক্ষিত স্থানে রাখা হলেও সেগুলোর ওপর ওয়াশিংটনের নজরদারি অব্যাহত রয়েছে। ফলে পরিস্থিতি সম্পর্কে যুক্তরাষ্ট্র পুরোপুরি অবগত।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে ট্রাম্প দীর্ঘদিন ধরে আশাবাদী অবস্থান দেখিয়ে আসছিলেন। তবে সাম্প্রতিক বক্তব্যে তিনি ইঙ্গিত দিয়েছেন, সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ন্ত্রণে নিতে কোনো চুক্তি অপরিহার্য নয়।

ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা প্রসঙ্গে ট্রাম্প জানান, যেকোনো চুক্তির দুটি প্রধান শর্ত থাকবে-ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না এবং কৌশলগত হরমুজ প্রণালি অবিলম্বে উন্মুক্ত করতে হবে।

এ সময় তিনি ন্যাটো মিত্রদেরও সমালোচনা করেন। তার অভিযোগ, ইরান-সংক্রান্ত চলমান সংকটে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো প্রত্যাশিত ভূমিকা পালন করেনি।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি-র সঙ্গে সম্ভাব্য বৈঠক নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, প্রয়োজন হলে সম্মানজনক পরিবেশে আলোচনায় বসতে তার কোনো আপত্তি নেই।

মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প লেবাননের শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন। তিনি জানান, বেনিয়ামিন নেতানিয়াহু এবং হিজবুল্লাহ-উভয় পক্ষের সঙ্গেই তিনি যোগাযোগ রেখেছেন এবং ইতিবাচক অগ্রগতির আশা করছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত