সোমবার, ১৮ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

চাপাতি-চাইনিজ কুড়াল দিয়ে হামলার অভিযোগ

ইভটিজিং প্রতিবাদে স্কুলছাত্রীর চাচাসহ চারজন কুপিয়ে আহত

আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচরে স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। এতে স্কুলছাত্রীর চাচাসহ চারজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার ১৭ মে সন্ধ্যায় উপজেলার ভদ্রাসন স্কুল গেট এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, এক স্কুলছাত্রীকে কয়েকজন যুবক ইভটিজিং করলে সে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। এরপর প্রতিবাদ জানাতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। অভিযুক্তরা চাইনিজ কুড়াল ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে দেলোয়ার, সিরাজুল শেখ, জুয়েল বেপারী ও মহাসীন বেপারী গুরুতর আহত হন।

এ সময় একটি ভ্যানগাড়ির গ্যারেজ ভাঙচুরের অভিযোগও উঠেছে।

আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে বলে জানা গেছে।

শিবচর থানার পরিদর্শক তদন্ত মঞ্জুরুল মোর্শেদ জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

#ইভটিজিং #শিবচর #মাদারীপুর

চেকপোস্ট

সোমবার, ১৮ মে ২০২৬

ইভটিজিং প্রতিবাদে স্কুলছাত্রীর চাচাসহ চারজন কুপিয়ে আহত

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

মাদারীপুরের শিবচরে স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। এতে স্কুলছাত্রীর চাচাসহ চারজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার ১৭ মে সন্ধ্যায় উপজেলার ভদ্রাসন স্কুল গেট এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, এক স্কুলছাত্রীকে কয়েকজন যুবক ইভটিজিং করলে সে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। এরপর প্রতিবাদ জানাতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। অভিযুক্তরা চাইনিজ কুড়াল ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে দেলোয়ার, সিরাজুল শেখ, জুয়েল বেপারী ও মহাসীন বেপারী গুরুতর আহত হন।

এ সময় একটি ভ্যানগাড়ির গ্যারেজ ভাঙচুরের অভিযোগও উঠেছে।

আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে বলে জানা গেছে।

শিবচর থানার পরিদর্শক তদন্ত মঞ্জুরুল মোর্শেদ জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত