পবিত্র আশুরা উপলক্ষে খুলনা মহানগরীর ৩৫টি ইমামবাড়ির প্রতিনিধিদের হাতে অনুদানের অর্থ তুলে দিয়েছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুদান প্রদান করেন।
অনুষ্ঠানে তিনি বলেন, পবিত্র আশুরার ইতিহাস সত্য, ন্যায় ও আদর্শ প্রতিষ্ঠার এক অনন্য দৃষ্টান্ত। শোকাবহ এই দিবসটি শান্তিপূর্ণ পরিবেশে পালনের ওপর গুরুত্বারোপ করে তিনি পরিচ্ছন্ন নগর গঠন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি ভবিষ্যতেও সিটি করপোরেশন ইমামবাড়িগুলোর পাশে থাকবে বলে আশ্বাস দেন।
কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচিব মো. রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রশাসনিক কর্মকর্তা ড. পেরু গোপাল বিশ্বাসসহ বিভিন্ন কর্মকর্তা, সমাজসেবক ও ইমামবাড়ির প্রতিনিধিরা।

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬