খুলনা সিটি করপোরেশনে শহীদ জিয়াকে স্মরণ, প্রশাসক মঞ্জুর বক্তব্যে শ্রদ্ধা
খুলনা সিটি করপোরেশন (কেসিসি)-এ মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩০ মে) সকালে নগর ভবনের নিচতলায় কেসিসির কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।প্রধান অতিথির বক্তব্যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বলেন, দেশের মানুষের কাছে তিনি আস্থা ও নেতৃত্বের প্রতীক। তাঁর রাজনৈতিক আদর্শ, সততা, দেশপ্রেম ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন শিক্ষাবিদ অধ্যক্ষ মাজহারুল হান্নান এবং বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ আব্দুল মান্নান।বক্তারা বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্রের চর্চা, অর্থনৈতিক সংস্কার, কৃষি উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর নেতৃত্বে দেশের উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনের নানা উদ্যোগ গ্রহণ করা হয়।কেসিসির সচিব মো. রেজা রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, কেসিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি উজ্জ্বল কুমার সাহা, এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি আব্দুল হকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান পরিচালনা করেন কেসিসির প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশিদ এবং দোয়া পরিচালনা করেন কেসিসি শিক্ষক সমিতির সভাপতি মাওলানা নাসির উদ্দিন কাশেমী।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।