চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামের বাসিন্দা রাসেল (২৪) নামের এক যুবক প্রায় তিন মাস ধরে নিখোঁজ রয়েছেন। গত ২৪ মার্চ ২০২৬ থেকে তার কোনো খোঁজ না পাওয়ায় পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন পার করছে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিখোঁজ রাসেল মো. রবিউল ইসলামের ছেলে। তার গায়ের রং হালকা ফর্সা, শারীরিক গঠন লম্বা এবং মাথায় একটি কাটা দাগ রয়েছে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, তার স্মৃতিশক্তি দুর্বল হওয়ায় তিনি নিজের নাম ও পিতার নাম ছাড়া অন্য কোনো তথ্য স্পষ্টভাবে বলতে পারেন না।
নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল সবুজ চেক লুঙ্গি এবং সবুজ চেকের ফুলহাতা শার্ট।
পরিবারের সদস্যরা জানান, সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। দীর্ঘদিন ধরে প্রিয়জনের কোনো খোঁজ না পেয়ে তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন।
রাসেলের পরিবার মানবিক দৃষ্টিকোণ থেকে দেশের সকল মানুষের সহযোগিতা কামনা করেছে। কোনো ব্যক্তি তার সন্ধান পেলে বা তার অবস্থান সম্পর্কে তথ্য জানলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: ০১৭৬৭-২৮২২৯৪, ০১৮৫৮-৯৯৮৮৭৫।

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬