বুধবার, ১০ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

প্রযুক্তিনির্ভর কৃষি সম্প্রসারণে জোর

আটোয়ারীতে পার্টনার কংগ্রেস-২০২৬, আধুনিক কৃষিতে নতুন প্রত্যয়

ছবি : চেকপোস্ট

পঞ্চগড়ের আটোয়ারীতে আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, কৃষকের দক্ষতা বৃদ্ধি এবং টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কংগ্রেসে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামারবাড়ী, পঞ্চগড়ের উপ-পরিচালক মো. আব্দুল মতিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাক আহমেদ। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফজাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষি উদ্যোক্তা, সাংবাদিক এবং বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী অংশ নেন।

বক্তারা বলেন, দেশের কৃষিকে আরও আধুনিক, লাভজনক ও টেকসই করতে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ প্রকল্পের মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত কৃষি চর্চা এবং উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে।

তারা আরও বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার বিকল্প নেই। কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবা পৌঁছে দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠান শেষে পার্টনার প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, প্রযুক্তি ও সফল উদ্যোগ তুলে ধরে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে অংশ নিয়ে কৃষকরা আধুনিক কৃষি প্রযুক্তি ও সেবাসমূহ সম্পর্কে সরাসরি ধারণা লাভ করেন।

#আটোয়ারী #পার্টনার_কংগ্রেস২০২৬ #আধুনিক_কৃষি

চেকপোস্ট

বুধবার, ১০ জুন ২০২৬

আটোয়ারীতে পার্টনার কংগ্রেস-২০২৬, আধুনিক কৃষিতে নতুন প্রত্যয়

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

পঞ্চগড়ের আটোয়ারীতে আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, কৃষকের দক্ষতা বৃদ্ধি এবং টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কংগ্রেসে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামারবাড়ী, পঞ্চগড়ের উপ-পরিচালক মো. আব্দুল মতিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাক আহমেদ। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফজাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষি উদ্যোক্তা, সাংবাদিক এবং বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী অংশ নেন।

বক্তারা বলেন, দেশের কৃষিকে আরও আধুনিক, লাভজনক ও টেকসই করতে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ প্রকল্পের মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত কৃষি চর্চা এবং উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে।

তারা আরও বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার বিকল্প নেই। কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবা পৌঁছে দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠান শেষে পার্টনার প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, প্রযুক্তি ও সফল উদ্যোগ তুলে ধরে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে অংশ নিয়ে কৃষকরা আধুনিক কৃষি প্রযুক্তি ও সেবাসমূহ সম্পর্কে সরাসরি ধারণা লাভ করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত