শনিবার, ১৬ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ফৌজদারি কার্যবিধি সংশোধনী নিয়ে আলোচনা

আইন সংশোধন নিয়ে কার্যকর তদন্ত বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ছবি: চেকপোস্ট

সাম্প্রতিক আইন সংশোধনের আলোকে কার্যকর তদন্ত বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) সকাল ১০টায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এ সেমিনার আয়োজন করা হয়।

সেমিনারের শুরুতে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে স্বাগত বক্তব্য দেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান

সেমিনারে বাংলাদেশের সাম্প্রতিক আইনগত হালনাগাদ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে সাক্ষ্য আইন এবং ‘নারী ও শিশু নির্যাতন সংশোধন আইন, ২০২৬’ নিয়ে গুরুত্বসহকারে আলোচনা অনুষ্ঠিত হয়। সংশোধিত আইনে ধর্ষণের সংজ্ঞায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও শাস্তির মাত্রা বাড়ানোর বিষয় তুলে ধরা হয়।

এ আলোচনা পরিচালনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নুরুল হক। এছাড়া ফৌজদারি কার্যবিধি (সংশোধনী) বিষয়ে আলোচনা করেন অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম

সেমিনারে দীর্ঘদিনের অভিজ্ঞতা তুলে ধরেন পাবলিক প্রসিকিউটর অ্যাড. মল্লিক মইন উদ্দিন সুহেল

এতে জেলার ১২টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ডিবি, সিআইডিসহ আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং আইনজীবী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

#আইন_সংশোধন #কার্যকর_তদন্ত #জুডিশিয়াল_সেমিনার

চেকপোস্ট

শনিবার, ১৬ মে ২০২৬

আইন সংশোধন নিয়ে কার্যকর তদন্ত বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

সাম্প্রতিক আইন সংশোধনের আলোকে কার্যকর তদন্ত বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) সকাল ১০টায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এ সেমিনার আয়োজন করা হয়।

সেমিনারের শুরুতে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে স্বাগত বক্তব্য দেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান

সেমিনারে বাংলাদেশের সাম্প্রতিক আইনগত হালনাগাদ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে সাক্ষ্য আইন এবং ‘নারী ও শিশু নির্যাতন সংশোধন আইন, ২০২৬’ নিয়ে গুরুত্বসহকারে আলোচনা অনুষ্ঠিত হয়। সংশোধিত আইনে ধর্ষণের সংজ্ঞায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও শাস্তির মাত্রা বাড়ানোর বিষয় তুলে ধরা হয়।

এ আলোচনা পরিচালনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নুরুল হক। এছাড়া ফৌজদারি কার্যবিধি (সংশোধনী) বিষয়ে আলোচনা করেন অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম

সেমিনারে দীর্ঘদিনের অভিজ্ঞতা তুলে ধরেন পাবলিক প্রসিকিউটর অ্যাড. মল্লিক মইন উদ্দিন সুহেল

এতে জেলার ১২টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ডিবি, সিআইডিসহ আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং আইনজীবী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত