অভিনয়ের পাশাপাশি এবার নারী উদ্যোক্তা হিসেবে নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলেন অভিনেত্রী জয়ীতা রহমান। নিজের নামে অনলাইনভিত্তিক ফ্যাশন ব্র্যান্ড ‘জয়ীতা ফ্যাশন’ চালু করেছেন তিনি।
২০১৪ সালে অভিনয়জীবন শুরু করা জয়ীতা রহমান এক যুগেরও বেশি সময় ধরে নাটক, চলচ্চিত্র, বিজ্ঞাপনচিত্র ও টেলিভিশন ফিলারে কাজ করে দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন। এবার সেই অভিজ্ঞতার পাশাপাশি ফ্যাশন উদ্যোক্তা হিসেবে নতুন পথচলা শুরু করলেন তিনি।
নিজের নতুন উদ্যোগ সম্পর্কে জয়ীতা রহমান বলেন, প্রাথমিকভাবে নারী ও শিশুদের পোশাক ও অলংকার নিয়ে ‘জয়ীতা ফ্যাশন’ যাত্রা শুরু করেছে। এখানে নারী ও শিশুদের পোশাকে থাকবে নিজস্ব হাতের কাজ ও স্বতন্ত্র ডিজাইন। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক পেজের মাধ্যমে পণ্য বিক্রি করা হচ্ছে। ভবিষ্যতে অফলাইন শোরুম চালুরও পরিকল্পনা রয়েছে।
অভিনয়ে জয়ীতার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘এমন যদি হতো’, ‘ছায়া বিবি’, ‘রোজাদার’, ‘তৃতীয় অঙ্ক’, ‘টিকটক গার্লফ্রেন্ড’, ‘মধ্যবিত্তের বারান্দা’ এবং ‘মনচোরা’। এছাড়া মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘উদীয়মান সূর্য’-এ অভিনয় করেছেন তিনি। পাশাপাশি বিভিন্ন বিজ্ঞাপনচিত্র ও টেলিভিশন ফিলারেও কাজ করেছেন।
অভিনয়ের পাশাপাশি উদ্যোক্তা হিসেবে জয়ীতার এই নতুন উদ্যোগ নিয়ে ইতোমধ্যে ভক্ত ও শুভানুধ্যায়ীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

বুধবার, ০৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬