যশোরের অভয়নগরে পুরোনো ও দাবিহীন প্রায় পাঁচ হাজার দলিল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে জনসমক্ষে এই দলিলগুলো ধ্বংস করা হয়।
সাব-রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, ২০০৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত যেসব দলিল নির্ধারিত সময়ের মধ্যে গ্রহণ করতে আসেননি, সেগুলো নিয়ম অনুযায়ী আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
ধ্বংসকৃত দলিলগুলো পুড়িয়ে ফেলার সময় উপস্থিত ছিলেন সাব-রেজিস্ট্রার মো. ইকবাল হোসেন, অফিসের কর্মচারী, নকল নবীশ এবং স্থানীয়রা।
সাব-রেজিস্ট্রার মো. ইকবাল হোসেন বলেন, সরকারের সকল বিধি-বিধান মেনে পুরোনো ও অদাবিকৃত দলিল ধ্বংস করা হয়েছে। তবে এসব নথির তথ্য বালাম বইয়ে সংরক্ষণ করা হয়েছে বলে তিনি জানান।

রোববার, ১৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬