সোমবার, ১৮ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

জানাজা শেষে দাফন সম্পন্ন

সাংবাদিক তানজিলের বড় ভাই মিজানুর রহমানের ইন্তেকাল

ছবি : চেকপোস্ট

নাগরিক টিভির খুলনা প্রতিনিধি ও খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক হাসানুর রহমান তানজিলের বড় ভাই মো. মিজানুর রহমান (৪৮) ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

শনিবার দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হসপিটাল -এ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি পিতা-মাতা, স্ত্রী, এক পুত্র, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ জোহর খালিশপুর বায়তুন নুর জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে গোয়ালখালী কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

এদিকে, মো. মিজানুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন খুলনা অনলাইন র্জানালিস্ট এসোয়েশন এর সভাপতি মাহাবুবুর রহমান মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ মিলনসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

#খুলনা #ইন্নালিল্লাহ #সাংবাদিকসমাজ #শোকসংবাদ

চেকপোস্ট

সোমবার, ১৮ মে ২০২৬

সাংবাদিক তানজিলের বড় ভাই মিজানুর রহমানের ইন্তেকাল

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

নাগরিক টিভির খুলনা প্রতিনিধি ও খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক হাসানুর রহমান তানজিলের বড় ভাই মো. মিজানুর রহমান (৪৮) ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

শনিবার দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হসপিটাল -এ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি পিতা-মাতা, স্ত্রী, এক পুত্র, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ জোহর খালিশপুর বায়তুন নুর জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে গোয়ালখালী কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

এদিকে, মো. মিজানুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন খুলনা অনলাইন র্জানালিস্ট এসোয়েশন এর সভাপতি মাহাবুবুর রহমান মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ মিলনসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত