চেক পোস্ট

মূল পাতা

জাতীয়

২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করবে নির্বাচন কমিশন

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করবে নির্বাচন কমিশন
অন্যান্যবারের মতো এবারও ২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করবে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২১ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে এ কথা জানান। তিনি বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জাতীয় ভোটার দিবস ঠিক করে দেয়া হয়েছে। আগামীকাল বা পরশু ভোটার দিবসের কর্মসূচি চূড়ান্ত করা হবে। এ বিষয়ে ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক গণমাধ্যমকে বলেন, অন্যান্যবারের মতো এবারও আগামী ২ মার্চ যথাযথ মর্যাদায় জাতীয় ভোটার দিবস পালন করা হবে। এজন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করবে নির্বাচন কমিশন

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
অন্যান্যবারের মতো এবারও ২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করবে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২১ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে এ কথা জানান। তিনি বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জাতীয় ভোটার দিবস ঠিক করে দেয়া হয়েছে। আগামীকাল বা পরশু ভোটার দিবসের কর্মসূচি চূড়ান্ত করা হবে। এ বিষয়ে ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক গণমাধ্যমকে বলেন, অন্যান্যবারের মতো এবারও আগামী ২ মার্চ যথাযথ মর্যাদায় জাতীয় ভোটার দিবস পালন করা হবে। এজন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত