চেক পোস্ট

মূল পাতা

বিশ্ব

লিবিয়ায় হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

প্রকাশ : ০৫ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
লিবিয়ায় হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

লেবাননের উত্তরাঞ্চলীয় শহর ত্রিপোলিতে হামাসের এক কমান্ডার ওয়াসিম আতাল্লাহ আলিকে লক্ষ্য করে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। খবর আল-জাজিরার।

বৃহস্পতিবার (৫ মার্চ) টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী এ খবর জানায়।

বিবৃতিতে সেনাবাহিনী জানায়, হামাস যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে নৌবাহিনী ওয়াসিম আতাল্লাহ আলিকে হত্যা করেছে। তবে এ বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল লেবাননে তাদের হামলার পরিসর বাড়িয়েছে এবং আজ এখন পর্যন্ত অন্তত ১০ জন নিহত হয়েছেন।

এর আগে বৈরুতের দক্ষিণ উপশহরের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হলে তাদের ত্রিপোলির দিকে চলে যেতে বলা হয়েছিল।

ইত্তেফাক

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

লিবিয়ায় হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

featured Image

লেবাননের উত্তরাঞ্চলীয় শহর ত্রিপোলিতে হামাসের এক কমান্ডার ওয়াসিম আতাল্লাহ আলিকে লক্ষ্য করে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। খবর আল-জাজিরার।

বৃহস্পতিবার (৫ মার্চ) টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী এ খবর জানায়।

বিবৃতিতে সেনাবাহিনী জানায়, হামাস যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে নৌবাহিনী ওয়াসিম আতাল্লাহ আলিকে হত্যা করেছে। তবে এ বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল লেবাননে তাদের হামলার পরিসর বাড়িয়েছে এবং আজ এখন পর্যন্ত অন্তত ১০ জন নিহত হয়েছেন।

এর আগে বৈরুতের দক্ষিণ উপশহরের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হলে তাদের ত্রিপোলির দিকে চলে যেতে বলা হয়েছিল।

ইত্তেফাক

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত