মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আর্কাইভ

মার্চের ১১ দিনে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার

প্রকাশ : ১৩ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মার্চের ১১ দিনে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার
চলতি বছরের মার্চের প্রথম ১১ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় ২৩ হাজার ৪২৪ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। এর মধ্যে গতকাল বুধবার প্রবাসী আয় এসেছে দুই হাজার ২৩২ কোটি ৬০ লাখ টাকা। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকালে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, গত বছরের মার্চ মাসের প্রথম ১১ দিনে প্রবাসী আয় এসেছিল ১৩৩ কোটি ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৪ দশমিক ৩০ শতাংশ। অন্যদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১১ মার্চ পর্যন্ত প্রবাসী আয় এসেছে দুই হাজার ৪৩৭ কোটি ৪০ লাখ ডলার। গত অর্থবছরের ১ জুলাই থেকে ১১ মার্চ পর্যন্ত প্রবাসী আয় এসেছিল এক হাজার ৯৮২ কোটি ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ২২ দশমিক ৯০ শতাংশ।

চেকপোস্ট

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

মার্চের ১১ দিনে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার

প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

featured Image
চলতি বছরের মার্চের প্রথম ১১ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় ২৩ হাজার ৪২৪ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। এর মধ্যে গতকাল বুধবার প্রবাসী আয় এসেছে দুই হাজার ২৩২ কোটি ৬০ লাখ টাকা। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকালে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, গত বছরের মার্চ মাসের প্রথম ১১ দিনে প্রবাসী আয় এসেছিল ১৩৩ কোটি ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৪ দশমিক ৩০ শতাংশ। অন্যদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১১ মার্চ পর্যন্ত প্রবাসী আয় এসেছে দুই হাজার ৪৩৭ কোটি ৪০ লাখ ডলার। গত অর্থবছরের ১ জুলাই থেকে ১১ মার্চ পর্যন্ত প্রবাসী আয় এসেছিল এক হাজার ৯৮২ কোটি ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ২২ দশমিক ৯০ শতাংশ।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত