চেক পোস্ট

মূল পাতা

জাতীয়

পদত্যাগের গুঞ্জন সঠিক নয় বললেন আইজিপি

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পদত্যাগের গুঞ্জন সঠিক নয় বললেন আইজিপি
চুক্তিভিত্তিক নিয়োগে থাকা পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে যে খবর বের হয়েছে সেটি সঠিক নয়। পদত্যাগ করেননি বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম নিজেই। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। আইজিপি বাহারুল আলম বলেন, আমি পদত্যাগ করিনি। এর আগে, বিকেল থেকে বিভিন্ন গণমাধ্যমে তার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ে। এতে বলা হয়, তিনি এরইমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ২০২৪ সালের ২১ নভেম্বর আইজিপি হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয় বাহারুল আলমকে। অন্তর্বর্তী সরকার তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক আইজিপি পদে নিয়োগ দেয়। সে অনুযায়ী এ বছরের ২০ নভেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। এর আগে, ২০২০ সালে তিনি পুলিশ বিভাগ থেকে অবসরে গিয়েছিলেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

পদত্যাগের গুঞ্জন সঠিক নয় বললেন আইজিপি

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
চুক্তিভিত্তিক নিয়োগে থাকা পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে যে খবর বের হয়েছে সেটি সঠিক নয়। পদত্যাগ করেননি বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম নিজেই। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। আইজিপি বাহারুল আলম বলেন, আমি পদত্যাগ করিনি। এর আগে, বিকেল থেকে বিভিন্ন গণমাধ্যমে তার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ে। এতে বলা হয়, তিনি এরইমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ২০২৪ সালের ২১ নভেম্বর আইজিপি হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয় বাহারুল আলমকে। অন্তর্বর্তী সরকার তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক আইজিপি পদে নিয়োগ দেয়। সে অনুযায়ী এ বছরের ২০ নভেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। এর আগে, ২০২০ সালে তিনি পুলিশ বিভাগ থেকে অবসরে গিয়েছিলেন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত