গাজায় ইসরায়েলি নতুন হামলায় নিহত ১১ ফিলিস্তিনি
প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬
গাজায় ইসরায়েলি বাহিনীর নতুন হামলায় হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। এটি অক্টোবরে মার্কিন মধ্যস্থতায় হওয়া ‘যুদ্ধবিরতি’ লঙ্ঘনের নতুন ঘটনা। খবর এএফপি’র।
হামাসের অধীনে হতাহতদের উদ্ধার কাজে দায়িত্ব পালনকারী সংস্থাটি জানায়, গাজার উত্তরাঞ্চলে বাস্তুচ্যুত লোকদের তাঁবুতে একটি হামলা আঘাত হানে এবং আরেকটি হামলা গাজার দক্ষিণাঞ্চলে একটি এলাকায় পরিচালিত হয়।
গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি ইসরাইলের এক সামরিক কর্মকর্তার বরাতে জানায়, যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিক্রিয়ায় এসব হামলা চালানো হয়েছে
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত