চেক পোস্ট

মূল পাতা

বিশ্ব

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরব আমিরাতে নিহত ৩

প্রকাশ : ০৩ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরব আমিরাতে নিহত ৩
ইরানের সামরিক বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে সংযুক্ত আরব আমিরাতে অন্তত তিনজন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও ৬৮ জন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল আব্দুল নাসের আল হুমাইদি বলেছেন, গত কয়েক দিনে ইরান থেকে সংযুক্ত আরব আমিরাতের দিকে ১৮৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৮১২টি ড্রোন ছোড়া হয়েছে। ইরান থেকে ছোড়া এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বেশিরভাগই লক্ষ্যে আঘাত হানার আগে আকাশে ধ্বংস করে দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরানের ছোড়া ১৭২টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে, ১৩টি সমুদ্রে পড়েছে এবং মাত্র একটি আমিরাতের ভূখণ্ডে আঘাত হেনেছে। আল হুমাইদি বলেন, ইরানের সামরিক বাহিনী যেসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, তার মধ্যে আটটি ড্রোন এবং আটটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। ইরানের এই হামলায় দেশটিতে ৬৮ জন আহত হয়েছেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ মাঝারি ও সামান্য পর্যায়ে সীমিত রয়েছে বলে জানিয়েছেন তিনি। ইরানের হামলায় নিহত তিনজনের পরিবারের প্রতি আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে। আল হুমাইদি বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের সার্বভৌমত্বের ওপর যেকোনও ধরনের আঘাত ‌‌‘‘কোনও অবস্থাতেই মেনে নেওয়া হবে না’’। আগ্রাসন মোকাবিলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার অধিকার আমিরাতের রয়েছে বলে জানিয়ে দিয়েছেন তিনি। সূত্র: এএফপি।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরব আমিরাতে নিহত ৩

প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত