বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ফেসবুক পোস্ট ঘিরে এলাকায় আলোচনা

“সাংবাদিক ছাড়া স্বচ্ছতা অসম্ভব”- আইনশৃঙ্খলা সভায় প্রবেশাধিকার চাইলেন জামাল মোঃ আবু নাছের

ছবি: জামাল মোঃ আবু নাছের

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আইনশৃঙ্খলা সভায় সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিএনপি নেতা ও গণমাধ্যমকর্মী জামাল মোঃ আবু নাছের।

মঙ্গলবার (২৮ এপ্রিল) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ দাবি তুলে ধরেন। একই সঙ্গে একটি প্রতীকী ছবি প্রকাশ করলে বিষয়টি স্থানীয়ভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

তিনি বলেন, উপজেলা আইনশৃঙ্খলা সভা কেবল আনুষ্ঠানিক বৈঠক নয়; বরং এটি এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এখানে বিভিন্ন সমস্যা, অনিয়ম ও প্রশাসনিক দুর্বলতা নিয়ে আলোচনা হয় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

তবে অনেক ক্ষেত্রে এসব সিদ্ধান্ত বাস্তবায়নে ধীরগতি দেখা যায় এবং বিষয়গুলো জনসম্মুখে আসে না বলে উল্লেখ করেন তিনি। এতে সাধারণ মানুষ প্রকৃত পরিস্থিতি সম্পর্কে অবগত থাকতে পারে না।

এই প্রেক্ষাপটে সাংবাদিকদের উপস্থিতি নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, সাংবাদিকরা উপস্থিত থাকলে সভার তথ্য গণমাধ্যমে প্রকাশ পাবে, যা জনসচেতনতা বৃদ্ধি এবং জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক হবে।

এ বিষয়ে স্থানীয় মাইটিভির প্রতিনিধি রাজিব দেব রাজু বলেন, এটি একটি সময়োপযোগী দাবি। সাংবাদিকদের অংশগ্রহণ নিশ্চিত হলে উপজেলা পর্যায়ের নানা সমস্যা দ্রুত জনগণের সামনে আসবে এবং সমাধানের পথ সহজ হবে।

উল্লেখ্য, জামাল মোঃ আবু নাছের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

“সাংবাদিক ছাড়া স্বচ্ছতা অসম্ভব”- আইনশৃঙ্খলা সভায় প্রবেশাধিকার চাইলেন জামাল মোঃ আবু নাছের

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আইনশৃঙ্খলা সভায় সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিএনপি নেতা ও গণমাধ্যমকর্মী জামাল মোঃ আবু নাছের।

মঙ্গলবার (২৮ এপ্রিল) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ দাবি তুলে ধরেন। একই সঙ্গে একটি প্রতীকী ছবি প্রকাশ করলে বিষয়টি স্থানীয়ভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

তিনি বলেন, উপজেলা আইনশৃঙ্খলা সভা কেবল আনুষ্ঠানিক বৈঠক নয়; বরং এটি এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এখানে বিভিন্ন সমস্যা, অনিয়ম ও প্রশাসনিক দুর্বলতা নিয়ে আলোচনা হয় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

তবে অনেক ক্ষেত্রে এসব সিদ্ধান্ত বাস্তবায়নে ধীরগতি দেখা যায় এবং বিষয়গুলো জনসম্মুখে আসে না বলে উল্লেখ করেন তিনি। এতে সাধারণ মানুষ প্রকৃত পরিস্থিতি সম্পর্কে অবগত থাকতে পারে না।

এই প্রেক্ষাপটে সাংবাদিকদের উপস্থিতি নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, সাংবাদিকরা উপস্থিত থাকলে সভার তথ্য গণমাধ্যমে প্রকাশ পাবে, যা জনসচেতনতা বৃদ্ধি এবং জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক হবে।

এ বিষয়ে স্থানীয় মাইটিভির প্রতিনিধি রাজিব দেব রাজু বলেন, এটি একটি সময়োপযোগী দাবি। সাংবাদিকদের অংশগ্রহণ নিশ্চিত হলে উপজেলা পর্যায়ের নানা সমস্যা দ্রুত জনগণের সামনে আসবে এবং সমাধানের পথ সহজ হবে।

উল্লেখ্য, জামাল মোঃ আবু নাছের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত