দেশের সামরিক ও বেসামরিক বিভিন্ন সেবাখাতে কর্মরত থেকে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বকে জাতীয় উন্নয়ন এবং মানবিক সেবায় সম্পৃক্ত করার লক্ষ্যে ‘ভেটেরানস বাংলাদেশ’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই ২০২৬) বিকেল ৪টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে “দেশগঠনে ভেটেরানদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভার মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত ও বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল জামিল ডি. আহসান, বিপি (অব.)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেটেরানস বাংলাদেশ-এর আহ্বায়ক মেজর আমীন আহমেদ আফসারী (অব.)।
আলোচনা সভায় বিভিন্ন বাহিনী ও প্রতিষ্ঠানের ভেটেরান সদস্য, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট নাগরিক, গবেষক, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। বক্তারা জাতীয় উন্নয়ন, সামাজিক কল্যাণ, মানবিক সেবা এবং তরুণ প্রজন্মের জন্য ভেটেরানদের অভিজ্ঞতা ও নেতৃত্ব কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজকদের ভাষ্য, ‘ভেটেরানস বাংলাদেশ’ একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক ও সেবামূলক সংগঠন। সংগঠনটির লক্ষ্য ভেটেরানদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা, কল্যাণমূলক কার্যক্রম, সামাজিক দায়বদ্ধতা এবং দেশের উন্নয়নে তাদের জ্ঞান ও অভিজ্ঞতার ইতিবাচক ব্যবহার নিশ্চিত করা।
অনুষ্ঠানটি কভার করতে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক, ক্যামেরাপার্সন ও ফটোসাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানের মিডিয়া সাব-কমিটির সভাপতি মেজর শেখ মো. ইউসুফ রেজা (অব.) এ তথ্য জানান।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬