শনিবার, ১৩ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পরিবেশ রক্ষায় বৃহৎ বৃক্ষরোপণ উদ্যোগ

৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ খানসামায় বিশাল সবুজ কর্মসূচির উদ্বোধন

ছবি : চেকপোস্ট

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দিনাজপুরের খানসামা উপজেলায় “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন খানসামা ও ৪নং খামারপাড়া ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে এবং জেলা প্রশাসক, দিনাজপুরের পরিকল্পনা ও দিকনির্দেশনায় এ কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন খানসামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস। এছাড়াও উপস্থিত ছিলেন ৪নং খামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর ছিদ্দিক চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তমিজুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা দেশের প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার মাধ্যমে সবুজায়ন কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।

বক্তারা আরও বলেন আসুন, একটি করে গাছ লাগাই; পরিবেশ বাঁচাই এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলি।

#পরিবেশউন্নয়ন #বৃক্ষরোপণ #সবুজবাংলাদেশ

চেকপোস্ট

শনিবার, ১৩ জুন ২০২৬

৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ খানসামায় বিশাল সবুজ কর্মসূচির উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দিনাজপুরের খানসামা উপজেলায় “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন খানসামা ও ৪নং খামারপাড়া ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে এবং জেলা প্রশাসক, দিনাজপুরের পরিকল্পনা ও দিকনির্দেশনায় এ কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন খানসামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস। এছাড়াও উপস্থিত ছিলেন ৪নং খামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর ছিদ্দিক চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তমিজুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা দেশের প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার মাধ্যমে সবুজায়ন কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।

বক্তারা আরও বলেন আসুন, একটি করে গাছ লাগাই; পরিবেশ বাঁচাই এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত