বুধবার, ০৫ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

স্বাস্থ্য উন্নয়নে যৌথ উদ্যোগ

হেলথ প্রমোশনে একসঙ্গে কাজ করবে কুয়েট ও ডাব্লিউবিবি ট্রাস্ট

ছবি: চেকপোস্ট

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্টের মধ্যে স্বাস্থ্য উন্নয়ন (হেলথ প্রমোশন) কার্যক্রমে সমন্বিতভাবে কাজ করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটে কুয়েটের আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং (ইউআরপি) বিভাগ এবং ডাব্লিউবিবি ট্রাস্টের উদ্যোগে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাস্থ্য উন্নয়ন বা হেলথ প্রমোশন একটি সমন্বিত প্রক্রিয়া, যা ব্যক্তি, পরিবার ও সমাজকে সুস্থ জীবনধারা গড়ে তুলতে সহায়তা করে। সুস্বাস্থ্য নিশ্চিত করতে ব্যক্তিগত সচেতনতা, দায়িত্বশীল আচরণ, পরিবেশ সংরক্ষণ এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনের ওপর সমান গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কুয়েটের ইউআরপি বিভাগের অধ্যাপক ড. তুষার কান্তি রায় এবং ডাব্লিউবিবি ট্রাস্টের স্বাস্থ্য অধিকার বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দা আনন্যা রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুয়েটের ইউআরপি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মনজুর মোর্শেদ, ডাব্লিউবিবি ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী এবং সিয়ামের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মাসুম বিল্লাহ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাব্লিউবিবি ট্রাস্টের কমিউনিকেশন অফিসার শানজিদা আক্তার, প্রকল্প কর্মকর্তা মো. ইমরান মিয়া, কুয়েটের শিক্ষক-শিক্ষার্থী এবং ডাব্লিউবিবি ট্রাস্টের প্রতিনিধিরা।

এ সময় কুয়েটের কয়েকজন শিক্ষার্থী সম্প্রতি ডাব্লিউবিবি ট্রাস্টে সম্পন্ন করা ইন্টার্নশিপের অভিজ্ঞতা উপস্থাপন করেন। পরে শিক্ষার্থীদের মাঝে ইন্টার্নশিপ সনদপত্র বিতরণ করা হয়।

সমঝোতা স্মারকের আওতায় ভবিষ্যতে স্বাস্থ্য উন্নয়ন, গবেষণা, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি, শিক্ষার্থীদের সম্পৃক্ততা, নীতিগত সংলাপ এবং কমিউনিটিভিত্তিক স্বাস্থ্য উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কুয়েট ও ডাব্লিউবিবি ট্রাস্ট যৌথভাবে কাজ করবে।

বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থার মধ্যে এ ধরনের অংশীদারিত্ব তরুণদের স্বাস্থ্য উন্নয়ন কার্যক্রমে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করবে এবং একটি সুস্থ, নিরাপদ ও টেকসই সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পাশাপাশি শিক্ষার্থীরা বাস্তবভিত্তিক জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে, যা ভবিষ্যতে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।

#কুয়েট #ডাব্লিউবিবি_ট্রাস্ট #হেলথ_প্রমোশন

চেকপোস্ট

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

হেলথ প্রমোশনে একসঙ্গে কাজ করবে কুয়েট ও ডাব্লিউবিবি ট্রাস্ট

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত