গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজে হাম রোগে আক্রান্ত হয়ে এক তরুণীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ মে) রাত আনুমানিক ৮টা ১১ মিনিটে হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত তরুণীর নাম তুলি (১৮)। তিনি মাদারীপুর জেলার ডাসার থানার ধামসা গ্রামের সুশীল ঢালীর মেয়ে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১২ মে তাকে হাম রোগে আক্রান্ত অবস্থায় ভর্তি করা হয়। প্রায় ১০ দিন চিকিৎসাধীন থাকার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে মৃত্যু হয়।
এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে হামের সংক্রমণ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। আক্রান্ত রোগীকে দ্রুত আইসোলেশনে রাখা এবং সময়মতো চিকিৎসা নেওয়া জরুরি।
তারা আরও বলেন, নিয়মিত টিকাদান কর্মসূচি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই এই রোগ প্রতিরোধ করা সম্ভব।

শনিবার, ২৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬