মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

হামলা নাকি সাজানো ঘটনা?

হবিগঞ্জে মাহদীর হামলা ‘নাটক’ দাবি ছাত্রদলের, তদন্তে পুলিশ

মাহদী হাসান। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে জেলায় রাজনৈতিক উত্তেজনা ও আলোচনা-সমালোচনা চলছে। তবে অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ‘সাজানো নাটক’ বলে দাবি করেছে জেলা ছাত্রদল।

ঘটনার সূত্রপাত গত ১০ জুন। মাহদী হাসান তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লাইভে এসে অভিযোগ করেন, ড্রাইভিং পরীক্ষা শেষে ফেরার পথে বৃন্দাবন সরকারি কলেজের সামনে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তাকে ধাওয়া করেন। পরে তিনি হবিগঞ্জ সদর থানায় আশ্রয় নেন বলে দাবি করেন।

পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সিসিটিভি ফুটেজ সংগ্রহের আবেদন দিতে গেলে আবারও হামলার শিকার হন বলে অভিযোগ করেন তিনি। আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

মাহদী হাসান অভিযোগ করেন, বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়াদ, মুজাক্কির হোসেন ইমন, রক্সিসহ ১৫ থেকে ২০ জন এতে জড়িত ছিলেন। তিনি বলেন, প্রয়োজনীয় ভিডিও ফুটেজ সংগ্রহের পর আইনগত ব্যবস্থা নেবেন।

তবে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ লিংকন অভিযোগ অস্বীকার করে বলেন, মাহদীর ফেসবুক লাইভে ধাওয়ার কোনো প্রমাণ নেই। তার দাবি, ঘটনাটি ‘ভাইরাল হওয়ার উদ্দেশ্যে সাজানো নাটক’।

এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার ওসি জাহিদুল হক জানান, প্রথম ঘটনাটি সম্পর্কে থানায় এসে অভিযোগ করা হলেও লাইভ ভিডিওতে কাউকে দেখা যায়নি। তবে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মারধরের ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

পুলিশ জানিয়েছে, এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক সংগঠনের সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হলেও প্রকৃত সত্য উদঘাটনে তদন্ত চলমান রয়েছে।

#রাজনীতি #হবিগঞ্জ #ছাত্রদল

চেকপোস্ট

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

হবিগঞ্জে মাহদীর হামলা ‘নাটক’ দাবি ছাত্রদলের, তদন্তে পুলিশ

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত