রোববার, ৩১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

শিক্ষার পাশাপাশি মানবিক সহায়তা

সৈয়দপুরে এফওএইচ’র উদ্যোগে ১,৩০০ শিক্ষার্থী-শিক্ষকের মাঝে কুরবানির গোশত বিতরণ

ছবি : চেকপোস্ট

প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও ইউএসএভিত্তিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ফ্রেন্ডস অব হিউম্যানিটি (এফওএইচ) এর অর্থায়নে নীলফামারীর সৈয়দপুরে কুরবানির গোশত বিতরণ করা হয়েছে।

রোববার (৩১ মে) শহরের গোলাহাট এফওএইচ স্কুল প্রাঙ্গনে হিউম্যানিটি ইন ডিসট্রেস (হিড) এর ব্যবস্থাপনায় পশু কুরবানির আয়োজন করা হয়। পরে কুরবানির গোশত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের মাঝে বিতরণ করা হয়।

এ কর্মসূচির আওতায় এফওএইচ (ইউএসএ) পরিচালিত সৈয়দপুর শহরের পাঁচটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির ৬২৫ জন শিক্ষার্থী, একটি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৫০০ জন শিক্ষার্থী, একটি কোচিং সেন্টার ও একটি কম্পিউটার ট্রেনিং সেন্টারের ৬০ জন শিক্ষার্থী এবং শিক্ষক-কর্মচারীসহ মোট ১ হাজার ৩০০ জনের প্রত্যেককে ১ কেজি ২০০ গ্রাম করে কুরবানির গোশত প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফওএইচ বাংলাদেশ-এর কান্ট্রি ডাইরেক্টর সৈয়দ ওসামা জালাল। বিশেষ অতিথি ছিলেন হিউম্যানিটি ইন ডিসট্রেস (হিড) এর চেয়ারম্যান এম এ বারী।

এছাড়াও উপস্থিত ছিলেন হিডের এম এ আউয়াল, এফওএইচ স্কুল প্রজেক্টের কো-অর্ডিনেটর আব্দুল লতিফ, ওয়াকিল আহমেদ মুন্নাসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা।

এফওএইচ স্কুল প্রজেক্টের কো-অর্ডিনেটর আব্দুল লতিফ জানান, সৈয়দপুরের পিছিয়ে পড়া উর্দুভাষী জনগোষ্ঠীসহ সমাজের নিম্নআয়ের মানুষের শিক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করছে এফওএইচ। শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠদানের পাশাপাশি বই-খাতা, স্কুল ড্রেস, ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ সরবরাহ করা হয়। এছাড়া রমজানে খাদ্যসামগ্রী বিতরণ, দুই ঈদে উৎসব উপহার এবং কুরবানির গোশত প্রদান কর্মসূচিও নিয়মিত পরিচালিত হচ্ছে।

#সৈয়দপুর #এফওএইচ #কুরবানিরগোশতবিতরণ

চেকপোস্ট

রোববার, ৩১ মে ২০২৬

সৈয়দপুরে এফওএইচ’র উদ্যোগে ১,৩০০ শিক্ষার্থী-শিক্ষকের মাঝে কুরবানির গোশত বিতরণ

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও ইউএসএভিত্তিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ফ্রেন্ডস অব হিউম্যানিটি (এফওএইচ) এর অর্থায়নে নীলফামারীর সৈয়দপুরে কুরবানির গোশত বিতরণ করা হয়েছে।

রোববার (৩১ মে) শহরের গোলাহাট এফওএইচ স্কুল প্রাঙ্গনে হিউম্যানিটি ইন ডিসট্রেস (হিড) এর ব্যবস্থাপনায় পশু কুরবানির আয়োজন করা হয়। পরে কুরবানির গোশত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের মাঝে বিতরণ করা হয়।

এ কর্মসূচির আওতায় এফওএইচ (ইউএসএ) পরিচালিত সৈয়দপুর শহরের পাঁচটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির ৬২৫ জন শিক্ষার্থী, একটি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৫০০ জন শিক্ষার্থী, একটি কোচিং সেন্টার ও একটি কম্পিউটার ট্রেনিং সেন্টারের ৬০ জন শিক্ষার্থী এবং শিক্ষক-কর্মচারীসহ মোট ১ হাজার ৩০০ জনের প্রত্যেককে ১ কেজি ২০০ গ্রাম করে কুরবানির গোশত প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফওএইচ বাংলাদেশ-এর কান্ট্রি ডাইরেক্টর সৈয়দ ওসামা জালাল। বিশেষ অতিথি ছিলেন হিউম্যানিটি ইন ডিসট্রেস (হিড) এর চেয়ারম্যান এম এ বারী।

এছাড়াও উপস্থিত ছিলেন হিডের এম এ আউয়াল, এফওএইচ স্কুল প্রজেক্টের কো-অর্ডিনেটর আব্দুল লতিফ, ওয়াকিল আহমেদ মুন্নাসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা।

এফওএইচ স্কুল প্রজেক্টের কো-অর্ডিনেটর আব্দুল লতিফ জানান, সৈয়দপুরের পিছিয়ে পড়া উর্দুভাষী জনগোষ্ঠীসহ সমাজের নিম্নআয়ের মানুষের শিক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করছে এফওএইচ। শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠদানের পাশাপাশি বই-খাতা, স্কুল ড্রেস, ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ সরবরাহ করা হয়। এছাড়া রমজানে খাদ্যসামগ্রী বিতরণ, দুই ঈদে উৎসব উপহার এবং কুরবানির গোশত প্রদান কর্মসূচিও নিয়মিত পরিচালিত হচ্ছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত