রোববার, ০৮ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

সুনামগঞ্জ সীমান্তে ২৮ বিজিবির অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ জব্দ

সুনামগঞ্জের সীমান্তবর্তী তিনটি এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৯১ বোতল ভারতীয় মদ জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। গত ১৭ অক্টোবর সুনামগঞ্জ সদর ও তাহিরপুর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।তিন এলাকায় পৃথক অভিযানবিজিবি সূত্রে জানা যায়, সুনামগঞ্জ সদর উপজেলার ২ নম্বর রঙ্গারচড় ইউনিয়নের পেচাকোনা এলাকায় অভিযান চালিয়ে ৭৪ বোতল ভারতীয় মদ জব্দ করেন আশাউড়া বিওপির সদস্যরা। ওই দিন বিকেল ৫টা ২০ মিনিটে সীমান্ত পিলার ১২২৩/১-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় এসব মদ পাওয়া যায়।একই দিন বিকেল ৫টা ৫০ মিনিটে তাহিরপুর উপজেলার ৫ নম্বর বাদাঘাট ইউনিয়নের উত্তর মোকসেদপুর এলাকায় অভিযান চালায় লাউরগড় বিওপির সদস্যরা। সীমান্ত পিলার ১২০৪/৮-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।এ ছাড়া রাত ১০টা ১০ মিনিটে তাহিরপুর উপজেলার ৪ নম্বর বড়দল ইউনিয়নের বারেকটিলা এলাকায় অভিযান চালিয়ে ৯৩ বোতল ভারতীয় মদ জব্দ করেন চাঁনপুর বিওপির সদস্যরা। এসব মদ সীমান্ত পিলার ১২০২/৪-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাওয়া যায়।তিনটি পৃথক অভিযানে সর্বমোট ১৯১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিসুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, মাদকের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

সুনামগঞ্জ সীমান্তে ২৮ বিজিবির অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ জব্দ