রোববার, ২১ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পর্যন্ত কর্মসূচি চলবে ঘোষণা

সুনামগঞ্জ মেডিকেল কলেজে হাসপাতাল চালুর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ছবি: চেকপোস্ট

সুনামগঞ্জ মেডিকেল কলেজের হাসপাতাল চালু, একাডেমিক কার্যক্রম স্বাভাবিককরণ এবং পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

রবিবার (২১ জুন) সকাল সাড়ে ৯টায় কলেজ প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে হাসপাতাল ভবনের সামনে গিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ২০২৫ সালের ১৫ এপ্রিল থেকে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে আসলেও বারবার আশ্বাস পাওয়া সত্ত্বেও এখনো হাসপাতাল চালু হয়নি। একই সঙ্গে একাডেমিক কার্যক্রমে গুরুতর অব্যবস্থাপনা রয়েছে বলেও তারা দাবি করেন।

তারা আরও জানান, এসব সমস্যার কারণে তারা একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র ব্যাচের শিক্ষার্থী তোফায়েল আহমেদ, রাফাত রেজা আকাশ এবং সুরাইয়া আক্তার স্মৃতি।

এছাড়া পঞ্চম বর্ষের শিক্ষার্থী পৃথ্বীরাজ চৌধুরী, সাইদুল ইসলাম, প্রিয়াস চন্দ্র, ফারজানা আহমেদ মিম, সামচিয়া তাবাসসুম মাঈশা ও অন্যান্যরা বক্তব্য দেন। চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. শাহপরান, তামিমা রহমান ও জারিন তাসনিম অথৈ এবং তৃতীয় বর্ষের কায়েস আব্দুল্লাহ জামাল ও মোহাম্মদ তানভীর হোসেনসহ প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরাও কর্মসূচিতে অংশ নেন।

#সুনামগঞ্জ #মেডিকেল_কলেজ #শিক্ষার্থীদের_আন্দোলন

চেকপোস্ট

রোববার, ২১ জুন ২০২৬

সুনামগঞ্জ মেডিকেল কলেজে হাসপাতাল চালুর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

সুনামগঞ্জ মেডিকেল কলেজের হাসপাতাল চালু, একাডেমিক কার্যক্রম স্বাভাবিককরণ এবং পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

রবিবার (২১ জুন) সকাল সাড়ে ৯টায় কলেজ প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে হাসপাতাল ভবনের সামনে গিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ২০২৫ সালের ১৫ এপ্রিল থেকে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে আসলেও বারবার আশ্বাস পাওয়া সত্ত্বেও এখনো হাসপাতাল চালু হয়নি। একই সঙ্গে একাডেমিক কার্যক্রমে গুরুতর অব্যবস্থাপনা রয়েছে বলেও তারা দাবি করেন।

তারা আরও জানান, এসব সমস্যার কারণে তারা একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র ব্যাচের শিক্ষার্থী তোফায়েল আহমেদ, রাফাত রেজা আকাশ এবং সুরাইয়া আক্তার স্মৃতি।

এছাড়া পঞ্চম বর্ষের শিক্ষার্থী পৃথ্বীরাজ চৌধুরী, সাইদুল ইসলাম, প্রিয়াস চন্দ্র, ফারজানা আহমেদ মিম, সামচিয়া তাবাসসুম মাঈশা ও অন্যান্যরা বক্তব্য দেন। চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. শাহপরান, তামিমা রহমান ও জারিন তাসনিম অথৈ এবং তৃতীয় বর্ষের কায়েস আব্দুল্লাহ জামাল ও মোহাম্মদ তানভীর হোসেনসহ প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরাও কর্মসূচিতে অংশ নেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত