বুধবার, ২০ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

১৯ মে শুরু তিন দিনের ডিজিটাল ভূমিসেবা মেলা

সুনামগঞ্জে ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স

ছবি : চেকপোস্ট

সুনামগঞ্জে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ আয়োজন উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ মে) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এ প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান

প্রেস কনফারেন্সে লিখিত বক্তব্য পাঠ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল

বক্তারা জানান, জনগণকে ডিজিটাল ভূমি সেবার সঙ্গে পরিচিত করা এবং প্রান্তিক পর্যায়ে জনবান্ধব সেবা পৌঁছে দিতে আগামী ১৯, ২০ ও ২১ মে সারাদেশের মতো সুনামগঞ্জেও অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’।

জানা যায়, ১৯ মে সকাল ১০টায় ঢাকার তেজগাঁওয়ের ভূমি ভবন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠান দেশের সব জেলা ও উপজেলায় সরাসরি সম্প্রচার করা হবে। সুনামগঞ্জ জেলা শহরসহ সব উপজেলা পর্যায়েও উৎসবমুখর পরিবেশে মেলা অনুষ্ঠিত হবে।

মেলায় সরাসরি ই-নামজারির আবেদন জমা, অনলাইনে ভূমি উন্নয়ন কর খাজনা পরিশোধ, খতিয়ানের সার্টিফাইড কপি সংগ্রহ, ডিসিআর প্রাপ্তি এবং ডিজিটাল মৌজা ম্যাপ সংক্রান্ত সেবা দেওয়া হবে। এছাড়া ভূমি আমার ঠিকানা শীর্ষক তথ্যবহুল বুকলেট বিতরণ করা হবে।

ভূমি সেবা সংক্রান্ত যেকোনো অভিযোগ বা তথ্য জানাতে জাতীয় হটলাইন ১৬১২২ নম্বর ব্যবহারের আহ্বান জানানো হয়।

প্রেস কনফারেন্সে জানানো হয়, সকাল সাড়ে ৯টায় বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে সুনামগঞ্জে মেলার কার্যক্রম শুরু হবে। পরে স্টল পরিদর্শন, ভূমিসেবা বিষয়ক সেমিনার এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২১ মে পুরস্কার বিতরণের মাধ্যমে মেলার সমাপ্তি ঘটবে।

এ সময় উপস্থিত ছিলেন এডিএম সুনজিত কুমার চন্দ, সদর মডেল থানার সার্কেল কর্মকর্তা চাতক চাকমা এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

#সুনামগঞ্জ #ভূমিসেবা_মেলা #ডিজিটাল_ভূমি_সেবা

চেকপোস্ট

বুধবার, ২০ মে ২০২৬

সুনামগঞ্জে ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত