সুনামগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা জজ কোর্ট প্রাঙ্গণের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আকবর হোসেন।
সভায় আরও বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ, শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জীনাত সুলতানা, পারিবারিক আপিল আদালতের বিচারক ফারহানা ইয়াছমিন, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক মো. সাহেদুল করিম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমানসহ বিচার বিভাগ ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
এছাড়া উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ.বি.এম জাকির হোসেন, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আব্দুল হামিদ এবং পাবলিক প্রসিকিউটর মল্লিক মঈন উদ্দিন সুহেলসহ সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার উদ্যোগে ১০-১২টি স্টল স্থাপন করা হয়, যেখানে আইনগত সহায়তা সংক্রান্ত সেবামূলক কার্যক্রম ও তথ্য সাধারণ মানুষের মাঝে তুলে ধরা হয়।
বক্তারা বলেন, লিগ্যাল এইড সেবা সমাজের দরিদ্র ও অসহায় মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের আয়োজন সাধারণ মানুষের মধ্যে আইনি সচেতনতা বাড়াতে সহায়ক হবে।

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬