ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত ৯টা ৪০ মিনিট ৩১ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প গবেষণা ও পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৫। এর উৎপত্তিস্থল ছিল সিলেটের বাংলাদেশ-ভারত সীমান্তের কাছাকাছি আসাম অঞ্চলে।
ঢাকা থেকে প্রায় ২৯০ কিলোমিটার উত্তর-পূর্বে এই ভূমিকম্পের উৎপত্তি হওয়ায় রাজধানীতেও কম্পন অনুভূত হয়।
ভূমিকম্পের সময় সিলেটের বিভিন্ন এলাকায় বিশেষ করে উঁচু ভবনগুলোতে কম্পন অনুভূত হয়। তবে এখন পর্যন্ত কোনো ধরনের বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শুক্রবার, ১২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬