বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সাংবাদিক দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ

সাংবাদিকদের ঐক্য ও প্রশিক্ষণ কর্মশালা ঘিরে কক্সবাজার প্রেসক্লাবের সভা

ছবি : চেকপোস্ট

সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন ও সংগঠনের ঐক্য জোরদারের লক্ষ্যে কক্সবাজার জেলা প্রেসক্লাব আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিতব্য প্রশিক্ষণ কর্মশালা ও সাংবাদিক সুধী সমাবেশকে সফল করতে প্রস্তুতি সভা করেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৪টায় প্রেসক্লাব কার্যালয়ে এ বিশেষ আলোচনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সংগঠনের ঐক্য এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

সভায় আগামী কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের পাশাপাশি সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ, অধিকার সুরক্ষা এবং গণমুখী সাংবাদিকতা বিকাশে করণীয় বিষয়ে মতবিনিময় হয়।

কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ এম ফরিদুল আলম শাহীনের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা ডা. সোহেল রানা।

সভায় অংশগ্রহণকারী সাংবাদিক নেতৃবৃন্দ আসন্ন কর্মশালা ও সুধী সমাবেশকে সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

#সাংবাদিকতা #কক্সবাজার #প্রেসক্লাব

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সাংবাদিকদের ঐক্য ও প্রশিক্ষণ কর্মশালা ঘিরে কক্সবাজার প্রেসক্লাবের সভা

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন ও সংগঠনের ঐক্য জোরদারের লক্ষ্যে কক্সবাজার জেলা প্রেসক্লাব আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিতব্য প্রশিক্ষণ কর্মশালা ও সাংবাদিক সুধী সমাবেশকে সফল করতে প্রস্তুতি সভা করেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৪টায় প্রেসক্লাব কার্যালয়ে এ বিশেষ আলোচনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সংগঠনের ঐক্য এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

সভায় আগামী কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের পাশাপাশি সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ, অধিকার সুরক্ষা এবং গণমুখী সাংবাদিকতা বিকাশে করণীয় বিষয়ে মতবিনিময় হয়।

কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ এম ফরিদুল আলম শাহীনের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা ডা. সোহেল রানা।

সভায় অংশগ্রহণকারী সাংবাদিক নেতৃবৃন্দ আসন্ন কর্মশালা ও সুধী সমাবেশকে সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত