মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

জেলা প্রশাসক ও পুলিশ সুপার

শ্রীমঙ্গলের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

শ্রীমঙ্গল শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি : চেকপোস্ট

শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (২০ অক্টোবর) মহানবমীর দিন তিনি শহরের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় পূজার সার্বিক পরিবেশ, আয়োজন ও উৎসবের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। বিভিন্ন পূজামণ্ডপে স্থানীয় নেতৃবৃন্দ, পূজা উদ্‌যাপন কমিটির সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁকে স্বাগত জানান।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম এবং শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান।

এ ছাড়া শ্রীমঙ্গল পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ, উপজেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মহানবমী উপলক্ষে মন্ত্রীর এ পরিদর্শনকে কেন্দ্র করে পূজামণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখার মধ্য দিয়ে তিনি দুর্গোৎসবের আয়োজন ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।

#দুর্গাপূজা #শ্রীমঙ্গল #আরিফুলহকচৌধুরী

চেকপোস্ট

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

শ্রীমঙ্গলের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (২০ অক্টোবর) মহানবমীর দিন তিনি শহরের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় পূজার সার্বিক পরিবেশ, আয়োজন ও উৎসবের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। বিভিন্ন পূজামণ্ডপে স্থানীয় নেতৃবৃন্দ, পূজা উদ্‌যাপন কমিটির সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁকে স্বাগত জানান।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম এবং শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান।

এ ছাড়া শ্রীমঙ্গল পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ, উপজেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মহানবমী উপলক্ষে মন্ত্রীর এ পরিদর্শনকে কেন্দ্র করে পূজামণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখার মধ্য দিয়ে তিনি দুর্গোৎসবের আয়োজন ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত