মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সমন্বিত উদ্যোগ ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়

শিশুশ্রম নির্মূল বড় চ্যালেঞ্জ: খুলনায় বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন

শিশুশ্রম কল্যাণ পরিষদের ১৫তম সভা অনুষ্ঠিত হয়। ছবি : চেকপোস্ট

শিশুশ্রম থেকে শিশুদের দূরে রাখা একটি বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ হারুন

বুধবার (৪ জুন) খুলনা বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়ে বিভাগীয় পর্যায়ের শিশুশ্রম কল্যাণ পরিষদের ১৫তম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তিনি।

সভায় বিভাগীয় কমিশনার বলেন, শিশুশ্রম নিরসনে কেবল তাৎক্ষণিক উদ্যোগ নয়, বরং স্থায়ী ও সমন্বিত সমাধান প্রয়োজন। এ জন্য সরকারি-বেসরকারি সকল সংস্থাকে একযোগে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, সরকার শিশুশ্রম নিরুৎসাহিত করছে এবং এ সমস্যা মোকাবিলায় বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

সভায় শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ হাফেজ আহাম্মদ মজুমদার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মোঃ আনিস-আর-রেজা, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক সানতাজ বিল্লাহ, সহকারী মহাপরিদর্শক মোঃ শাহিনুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় শিশুশ্রমে জড়িত শিশুদের পুনর্বাসন, অভিভাবকহীন শিশুদের সহায়তা, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত শিশুদের ডাটাবেজ তৈরি, ভাসমান শিশুদের পুনর্বাসন, শ্রমঘন এলাকা নিয়মিত পরিদর্শন এবং সচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।

এছাড়া শিশুশ্রমে জড়িত শিশুদের কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষতা উন্নয়ন এবং সরকারি-বেসরকারি সংস্থার সমন্বয়ে পুনর্বাসন কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

#খুলনা #শিশুশ্রম #শিশুশ্রম_নিরসন

চেকপোস্ট

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

শিশুশ্রম নির্মূল বড় চ্যালেঞ্জ: খুলনায় বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

শিশুশ্রম থেকে শিশুদের দূরে রাখা একটি বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ হারুন

বুধবার (৪ জুন) খুলনা বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়ে বিভাগীয় পর্যায়ের শিশুশ্রম কল্যাণ পরিষদের ১৫তম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তিনি।

সভায় বিভাগীয় কমিশনার বলেন, শিশুশ্রম নিরসনে কেবল তাৎক্ষণিক উদ্যোগ নয়, বরং স্থায়ী ও সমন্বিত সমাধান প্রয়োজন। এ জন্য সরকারি-বেসরকারি সকল সংস্থাকে একযোগে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, সরকার শিশুশ্রম নিরুৎসাহিত করছে এবং এ সমস্যা মোকাবিলায় বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

সভায় শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ হাফেজ আহাম্মদ মজুমদার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মোঃ আনিস-আর-রেজা, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক সানতাজ বিল্লাহ, সহকারী মহাপরিদর্শক মোঃ শাহিনুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় শিশুশ্রমে জড়িত শিশুদের পুনর্বাসন, অভিভাবকহীন শিশুদের সহায়তা, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত শিশুদের ডাটাবেজ তৈরি, ভাসমান শিশুদের পুনর্বাসন, শ্রমঘন এলাকা নিয়মিত পরিদর্শন এবং সচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।

এছাড়া শিশুশ্রমে জড়িত শিশুদের কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষতা উন্নয়ন এবং সরকারি-বেসরকারি সংস্থার সমন্বয়ে পুনর্বাসন কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত