বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পরিবেশ রক্ষায় শিবপুরে বড় উদ্যোগ

শিবপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ছবি : চেকপোস্ট

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নরসিংদীর শিবপুর উপজেলায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন ২০২৬) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনূর মিয়া, উপজেলা কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণসহ অন্যান্য কর্মকর্তারা।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা বলেন, ফলজ ও বনজ গাছ রোপণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন জানান, এ কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

অনুষ্ঠান শেষে তিনি উপস্থিত সবাইকে অন্তত একটি করে গাছ রোপণ ও নিয়মিত পরিচর্যার আহ্বান জানান।

#শিবপুর #বৃক্ষরোপণ #সবুজবাংলাদেশ

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

শিবপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নরসিংদীর শিবপুর উপজেলায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন ২০২৬) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনূর মিয়া, উপজেলা কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণসহ অন্যান্য কর্মকর্তারা।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা বলেন, ফলজ ও বনজ গাছ রোপণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন জানান, এ কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

অনুষ্ঠান শেষে তিনি উপস্থিত সবাইকে অন্তত একটি করে গাছ রোপণ ও নিয়মিত পরিচর্যার আহ্বান জানান।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত